Kolkata Weather: মহালয়ার আগে কেমন থাকতে চলেছে কলকাতার আকাশ? একনজরে রাজ্য রাজধানীর আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে ঝাড়খণ্ড ও বিহারের বেশ কিছু এলাকা থেকে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত কলকাতার বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই।
বৃহ্স্পতিবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মহালয়ার দিন কোথাও কোনও রকমের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের কোথাও কোথাও সেদিন বৃষ্টি হলেও হতে পারে।'
আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আবর সাগরে বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি। বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও এই আবহাওয়া একই জায়গায় দাঁড়িয়ে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১৬-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩২-তে।












Click it and Unblock the Notifications