মেয়ে সুকন্যা কীভাবে চাকরি পেয়েছে? উত্তরে 'বিস্ফোরক' অনুব্রত মণ্ডল

স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার পথে বিস্ফোরক অনুব্রত মন্ডল। বাকি টা কোর্ট বুঝবে বলেও মন্তব্য তাঁর। টেট পাশ না করেই বোলপুরের বাড়ির পাশের একটি স্কুলে চাকরি করছেন সুকন্যা মন্ডল। এমনকি স্কুলে না গিয়েও বাড়িতেই রেজিস্টার চলে আসত

মেয়ের সার্টিফিকেট আছে। পাশও করেছে। স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার পথে বিস্ফোরক অনুব্রত মন্ডল। বাকি টা কোর্ট বুঝবে বলেও মন্তব্য তাঁর। টেট পাশ না করেই বোলপুরের বাড়ির পাশের একটি স্কুলে চাকরি করছেন সুকন্যা মন্ডল। এমনকি স্কুলে না গিয়েও বাড়িতেই রেজিস্টার চলে আসত বলেও অভিযোগ সামনে এসেছে।

আর এরপরেই আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে কলকাতাতে পৌঁছে গিয়েছেন অনুব্রত কন্যা।

মেয়ের সার্টিফিকেট আছে।

মেয়ের সার্টিফিকেট আছে।

আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ বৃহস্পতিবার অনুব্রত মন্ডলকে জিজ্ঞেস করেন সাংবাদিকরা। আর সেই উত্তরে বীরভূমের বেতাজ বাদশা'র স্পষ্ট জানান, মেয়ের সার্টিফিকেট আছে। পাশও করেছে। কার্যত মেয়েকে নিয়ে যে নিশ্চিন্ত বাবা অনুব্রত মন্ডল সেই বডি ল্যাঙ্গুজই এদিন ধরা পড়েছে ক্যামেরায়। শুধু তাই নয়, আদালতে হাজিরা দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে অনুব্রতের দাবি, ''যা বোঝার আদালত বুঝবে। তবে তলব করেনি মেয়েকে। নথি জমা দিতে বলেছে।'' তবে মেয়ে ভালো আছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা।

কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়

কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্যে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। অন্যান্য দিনের তুলনায় আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা অনেক বেশি ছিল। আর নিরাপত্তাকে উপেক্ষা করেই গাড়ি থেকে কাঁচ নামিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তৃণমূল নেতা। মেয়েকে নিয়ে ওঠা যাবতীয় অভিযোগের একদিকে জবাব দেন অন্যদিকে মমতা পাশে থাকাতে স্বস্তি পেয়েছেন তাও জানিয়েছেন অনুব্রত।

নেত্রী পাশে দাঁড়াবেন না?

নেত্রী পাশে দাঁড়াবেন না?

দলের পাশে থাকা নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে অনুব্রত জানিয়েছেন, 'দিদি তো ঠিকই বলেছেন, নেত্রী পাশে দাঁড়াবেন না? বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেই অনুব্রত মন্ডলের পাশে দাঁড়িয়ে মমতা জানান, অনুব্রত কি করেছে ওকে গ্রেফতার করা হল। এমনকি বাড়ি তছনছ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা। আর এরপরেই কার্যত পালটে যায় অনুব্রত মন্ডলের বডি ল্যাঙ্গুজ। আর এরপর এই বিষয়েই এদিন মুখ খুললেন কেষ্টা। তবে শরীরটা ভালো নেই বলেই দাবি তাঁর।

আজ ফের জেরা

আজ ফের জেরা

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। গত কয়েকদিনে একাধিক বার গরু পাচার কাণ্ডে জেরা করা হয়েছে অনুব্রত মন্ডলকে। কিন্তু সেভাবে তদন্তে সহযোগিতা করছেন না বলেই খবর। তবে আজ স্বাস্থ্য পরীক্ষা করে ফেরার পর ফের একবার অনুব্রত মন্ডলকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+