রেমালের জন্য কলকাতায় কত বেগে ঝড় হবে? কোন জেলায় লাল সতর্কতা জারি?
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আর বাংলায় ক্রমশ দুর্যোগ ঘনিয়ে আসছে। আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার বিশেষ বার্তা দিয়েছে। কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলীয় জেলায় দুর্যোগের ছাপ পড়বে অনেকটাই।
রেমাল এখনও বঙ্গোপসাগরে জন্ম নেয়নি। কিন্তু সে সিভিআর সাইক্লোনের আকার নিতে চলেছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে যথেষ্ট প্রভাব পড়বে। একথা পরিষ্কার। শহর কলকাতাতেও রেমালের প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আগামী ২৬ মে রবিবার ঘূর্ণিঝড় উপকূল অঞ্চলে আছড়ে পড়বে। এ কথা আপাতত জানা গিয়েছে। ল্যান্ডফল প্রক্রিয়া বিকেলের পর থেকেই শুরু হয়ে যাবে। উপকূলীয় অঞ্চল পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চলে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ থাকবে ১১০ কিলোমিটারের কাছাকাছি।
কলকাতাতেও ঝড়ের গতিবেগ থাকবে অনেকটাই। প্রাথমিক তথ্যে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কলকাতায় হতে পারে ৯০ কিলোমিটারের কাছাকাছি। এছাড়াও হাওড়া, হুগলি, নদিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। এই সব জেলাগুলিতে ৬০ থেকে ৭০ রেগে ঝড় হতে পারে।
আগামী কাল শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। যত সময় যাবে, বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (শহরাঞ্চল), কলকাতা হাওড়া, হুগলি, নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আগামী কাল থেকেই উত্তাল হয়ে উঠবে সমুদ্র। বিশাল ঢেউ আছড়ে পড়বে উপকূলের পাড়ে। ২৪ থেকে ২৭ মে পর্যন্ত কোনও মৎস্যজীবী যাতে সমুদ্রে না যায়। সেজন্য কড়া নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। হুগলি বন্দর ও সাগর বন্দরেও সতর্কতা জারি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications