সব দায় মানিকের! কীভাবে টাকার লেনদেন করতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, বললেন ঘনিষ্ঠ তাপস মণ্ডল

সব দায় মানিকের! কীভাবে টাকার লেনদেন করতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, বললেন ঘনিষ্ঠ তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই-এর জিজ্ঞাসাবাদের সামনে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। এদিন ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাপস মণ্ডলকে। জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে যাওয়ার সময় তাপস মণ্ডল জানিয়েছেন ইডিকে তিনি যা জানিয়েছিলেন, সেই কথাই সিবিআইকেও জানিয়েছেন।

নিজাম প্যালেসে তাপস মণ্ডল

নিজাম প্যালেসে তাপস মণ্ডল

এদিন দুপুর বারোটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান তাপস মণ্ডল। জিজ্ঞাসাবাদের পরে প্রায় সাড়ে তিনটে নাগাদ সিবিআই অফিস থেকে বেরোন তিনি। তাপস মণ্ডল জানান, সিবিআই তাঁকে আগেই ফোন করেছিল। কিন্তু অসুস্থ ছিলেন। চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাওয়ার কথা জানিয়েছিলেন। এরপর সোমবার তিনি সিবিআই-এর সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই মঙ্গলবার হাজিরা দিবেন তিনি।

রসিদ দেননি মানিক

রসিদ দেননি মানিক

তাপস মণ্ডল এদিন জানিয়েছেন, এর আগে ইডির জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছিলেন, সেই তথ্যই সিবিআই-এর সামনে পেশ করেছেন। নতুন কোনও তথ্য এদিন তিনি দেননি বলে দাবি করেছেন তাপস মণ্ডল। তাঁর কথা মানিক ভট্টাচার্যকে নিয়ে ইডিকে যা তিনি বলেছেন, তাই যাচাই করে দেখল সিবিআই। তিনি বলেছেন, ২১ কোটি টাকার হিসেব তিনি দিয়েছিলেন। তাপস মণ্ডল বলেছেন, ছাত্র পিছু ৫ হাজার টাকা করে তিনি মানিক ভট্টাচার্যকে দিয়েছিলেন। তবে তার জন্য কোনও রসিদ তিনি পাননি।

অফলাইনে ছাত্র ভর্তির জন্য টাকা

অফলাইনে ছাত্র ভর্তির জন্য টাকা

তাপস মণ্ডল এর আগেই জানিয়েছিলেন, ডিইএলএড কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। মানিক ভট্টাচার্য লোক পাছিয়ে টাকা সংগ্রহ করতেন বলেই দাবি তাপস মণ্ডলের। ইডির পাশাপাশি সিবিআইকেও একই কথা জানিয়েছেন একসময়ের মানিক ভট্টাচার্যের এই কাছের লোকের।

তাপস মণ্ডলের সাফাই

তাপস মণ্ডলের সাফাই

তাপস মণ্ডল ইডির জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিলেন, ছাত্র ভর্তিতে অফলাইনে লেটফাইন হিসেবে তিনি টাকা দিয়েছিলেন বোর্ডকে। আর প্রাথমিক বোর্ডের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্যই বলতে পারবেন সেই টাকা দিয়ে ঠিক কী করা হয়েছে। সব সিদ্ধান্ত তিনিই নিতেন। তাঁর অফিস থেকে সরাসরি বোর্ডে টাকা যেত বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। তিনি জানিয়েছিলেন অনসাইনে ৩০০ টাকা ফি থাকলেও পরে তা অফলাইন হয়ে যা। তবে তার সঙ্গে আরও ৪৭০০ টাকা যোগ হয়। সেটা নিয়ম না বেনিয়ম তা বোর্ডই বলতে পারবে বলে জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+