বালু নিজেকে কীভাবে নির্দোষ প্রমাণ করবে, দল নজর রাখছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুব্রত বক্সীর

নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মন্ত্রী৷ রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। এমনই বলতে শোনা গিয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। কীভাবে বালু নিজেকে নির্দোষ প্রমাণ করবেন? সেটি নজরে রাখছে তৃণমূল কংগ্রেস। এমনই মন্তব্য করলেন সাংসদ সুব্রত বক্সী।

আগামী ৬ তারিখ অর্থাৎ সোমবার নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতিতে তিনি জড়িত নন। বিজেপি তাঁকে ফাঁসাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সবটা জানেন। আর এখানেই অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের৷

বালু নিজেকে কীভাবে নির্দোষ প্রমাণ করবে, দল নজর রাখছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুব্রত বক্সীর

ইডির আধিকারিকরা দাবি করছেন, লাগামছাড়া রেশন বণ্টন দুর্নীতি হয়েছে জ্যোতিপ্রিয়ের আমলে৷ ২ কোটির বেশি ভুয়ো রেশন কার্ডে এই দুর্নীতি চলেছে বছরের পর বছর। খাদ্যমন্ত্রীর পদে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ মন্ত্রীর সাহায্য, নির্দেশ ছাড়া এত বড় দুর্নীতি কি সম্ভব? এই প্রশ্ন উঠছে। ইডি একাধিক তথ্য, প্রমাণ জড়ো করছে। তারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সেখানে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করছেন। শুধু তাই নয়, তার প্রমাণও দেবেন তিনি। কীভাবে তিনি প্রমাণ দেবেন? সেই প্রশ্নই ঘুরছে। আদালতে দাঁড়িয়ে কী অন্য কিছু বলবেন রাজ্যের বর্তমান বনমন্ত্রী? রাজনৈতিক মহল বলছে জল মাপছে তৃণমূলও।

এদিন তৃণমূলের প্রথম সারির নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী সুব্রত বক্সীর বক্তব্য সেই চর্চাকেই আরও উসকে দিল। এদিন তিনি বলেন, বালু নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলেছেন। নিশ্চয়ই তিনি এমন কোনও জায়গায় পৌঁছেছেন, যেখান থেকে এই কথা বলছেন। ৬ তারিখ কী বলে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? নজর রাখবে দল।

রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এই কথাও দাবি করেছেন সুব্রত বক্সী। তিনি বলেন, বালুকে যে কারণে গ্রেফতার করা হয়েছে, সেটা তদন্তসাপেক্ষ।কিন্তু এজেন্সি তো চার্জশিট দিচ্ছে না। শনিবারও কলকাতা সহ চার জেলায় ইডির আধিকারিকরা হানা দিয়েছিলেন। রেশন বণ্টন দুর্নীতির তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+