শ্বশুর বাড়িতে বধূর ঝুলন্ত দেহ! বরাহনগরে গ্রেফতার স্বামী

বরাহনগরের মহারাজা নন্দকুমার রোডের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের গৃহবধূ শাহনাজ খাতুনের ঝুলন্ত দেহ। খুন বধূ নির্যাতন-সহ একাধিক অভিযোগে গ্রেফতার স্বামী মহঃ রফিক।

বরাহনগরের মহারাজা নন্দকুমার রোডের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের গৃহবধূ শাহনাজ খাতুনের ঝুলন্ত দেহ। খুন বধূ নির্যাতন-সহ একাধিক অভিযোগে গ্রেফতার স্বামী মহঃ রফিক। পরিবারের বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শ্বশুর বাড়িতে বধূর ঝুলন্ত দেহ! বরাহনগরে গ্রেফতার স্বামী

খিদিরপুরের শাহনাজ খাতুনের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের তিন মাস পর থেকে টাকার দাবিতে শুরু হয়েছিল নির্যাতন। পরিবারের অভিযোগ, ক্যাব-এর জনায গাড়ি কিনতে চেয়ে শ্বশুর বাড়ি থেকে টাকা দাবি করেছিল মহঃ রফিক। শাহনাজের পরিবারের দাবি, বলা হয়েছিল টাকা দিতে দেরি হবে। এরপর গত তিনদিন ধরে অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল বলে অভিযোগ শাহনাজের পরিবারের।

বৃহস্পতিবার শেষ ফোন করেছিল শাহনাজ। বাবাকে বলেছিল, সহ্যের সীমা শেষ। বেড়েছে অত্যাচার। তাকে খিদিরপুরে নিয়ে যাওয়ার জন্যও বলেছিল, জানিয়েছেন শাহনাজের পরিবারের সদস্যরা।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বরাহনগর থানায় খুন বধূ নির্যাতন, পণের দাবিতে অত্যাচার-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামী রফিককে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রায় আড়াই বছর আগে বরাহনগরের বাসিন্দা মহঃ রফিকের সঙ্গে বিয়ে হয়েছিল খিদিরপুরের শাহনাজ খাতুনের। দম্পতির দেড় বছরের একটি কন্যাও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+