আহিরিটোলায় বাড়ি ভেঙে বিপত্তি, মৃত্যু হল ২ জনের, ঘটনাস্থলে দমকলমন্ত্রী ও পুলিশ কমিশনার
আহিরিটোলায় বাড়ি ভেঙে বিপত্তি, আটকে অনেকে, উদ্ধার কাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী
প্রবল বর্ষণে উত্তর কলকাতার আহেরিটোলায় ভেঙে পড়ল বাড়ি। এখনও পর্যন্ত ২ জনকে উদ্ধার করা হয়েছে। ১ শিশু এখনও নিখোঁজ। তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর এবং দমকল। উদ্ধার করা হয়েছে এক অন্তঃসত্ত্বা মহিলাকেও। তাঁর শিশু সন্তান এখনও নিখোঁজ রয়েছে। অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর মারা গিয়েছে ২ জন। শিশু এবং এবর তার ঠাকুমা চাপা পড়ে মারা গিয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী এবং পুলিশ কমিশনার।

কলকাতায় ভাঙল বাড়ি
গতকাল রাত থেকেই কলকাতা শহরে শুরু হয়েছে প্রবল বর্ষণ। সকালে বর্ষণের দাপট আরও বেড়েছিল। তার জেরে উত্তর কলকাতার আহিরিটোলায় ভেঙে পড়ে একটি শতাব্দী প্রাচীন বাড়ি। দোতলা বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিকট শব্দ করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাড়িটিেত এখনও অনেকে আটতে থাটকে রয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা

উদ্ধার একাধিক
সকাল থেকেই উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ২ জনকে উদ্ধার করা হয়েছে। এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আরও এক সন্তান এখনও ধংসস্তূপের নীচে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। বৃষ্টি মাথায় নিয়েই উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বািহনী। আগেই বাড়িটি খালি করতে বলা হয়েছিল। কিন্তু পরিবারটি বাড়ি খালি করতে চায়নি। তারপরেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে পুলিশ কমিশনার, দমকলমন্ত্রী
সকাল সাড়ে সাতটা থেকে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং পুলিশ কমিশনার। সেখানে কী পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য বিপর্যয় মোকাবিলায় আগেই পুরসভার পক্ষ থেকে পুরনো বাড়ির তালিকা তৈরি করা হয়েছিল। সেইসব বাড়ির বাসিন্দাদের আগেই নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়। কিন্তু আহিরিটোলায় এই বাড়িটির বাসিন্দা কিছুতেই সরে যেতে চায়নি। তারপরেই এই বিপত্তি হয়। দমকলমন্ত্রী ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে দেখেছেন। উদ্ধারকাজ খতিয়ে দেখছেন তিনি।

জলজমছে শহরে
ইতিমধ্যেই বৃষ্টির দাপটে জল জমতে শুরু করেছে শহরের একাধিক জায়গায়। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় জল জমে গিয়েছে। মিন্টোপার্ক, সার্কাস অ্যাভিনিউতেও জল জমেছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দুপুর থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে। আগামিকাল থেকে কলকাতা শহরের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications