নাম বদলে সম্পত্তি বাঁচানোর চেষ্টা, ইডি নজরে গৌতমের হোটেল ব্যবসা, তলব বিভা কুণ্ডুকে

চিটফান্ড কেলেঙ্কারিতে রোজভ্যালি জড়িয়ে যাওয়ার পর নিজের হোটেল ব্যবসার নাম পরিবর্তন করেছিলেন গৌতম কুণ্ডু। চকোলেট নামে চালানো হত রোজভ্যালির হোটেল ব্যবসাকে।

কলকাতা, ১১ জানুয়ারি : রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তে ইডি নজরে এবার গৌতম কুণ্ডুর হোটেল ব্যবসা। আর প্রথম টার্গেট করা হচ্ছে গৌতম কুণ্ডু-র মা বিভা কুণ্ডুকে। ইতিমধ্যে তাঁকে তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মঙ্গলবার তাঁকে তলব করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জেরার মুখোমুখি হননি। তাঁকে পুনরায় তলবের প্রস্তুতি শুরু করেছে ইডি।

দ্বিতীয় দফায় চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে কোমর বেঁধেছে সিবিআই। এবার ইডিও তদন্তে গতি বাড়াল। সম্প্রতি বালিগঞ্জের একটি হোটেলের নাম উঠে এসেছে সিবিআই জেরায়। ওই হোটেলটির জয়েন্ট ডিরেক্টর ছিলেন বিভাদেবী। অভিযোগ, এই হোটেলের মাধ্যমে কালো টাকা সাদা করা হত। সে ব্যাপারে খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা।

নাম বদলে সম্পত্তি বাঁচানোর চেষ্টা, ইডি নজরে গৌতমের হোটেল ব্যবসা, তলব বিভা কুণ্ডুকে

অভিযোগ, চিটফান্ড কেলেঙ্কারিতে রোজভ্যালি জড়িয়ে যাওয়ার পর নিজের হোটেল ব্যবসার নাম পরিবর্তন করেছিলেন গৌতম কুণ্ডু। চকোলেট নামে চালানো হত রোজভ্যালির হোটেল ব্যবসাকে। আর এই চকোলেট হোটেলেরই মাথায় বসানো হয়েছিল গৌতম কুণ্ডুর মা বিভাদেবীকে। গৌতমের গ্রেফতারের পরে তিনিই সামলাতেই এই হোটেল ব্যবসা।

এখন ইডি-র প্রশ্ন, তবে কি নাম বদলে নিজের সম্পত্তি বাঁচানোর চেষ্টা করছেন রোজভ্যালি কর্তা? সে ব্যাপারেও নিশ্চিত হতে চান তদন্তকারী অফিসাররা। সম্প্রতি তদন্ত আরও উঠে এসেছে, রোজভ্যালির বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। তার মাধ্যম কী, তাও জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেরা এড়ালেও, ইডি ফের তাঁকে তলব করবে। এর মধ্যে তাঁরা আরও গুছিয়ে নিতে চাইছে। প্রমাণাদিও জোগাড় করতে তৎপর ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+