বৈশাখের শুরুতেই গরমের দাপট, কী বলছে আবহাওয়া দফতর
বৈশাখের শুরুতেই গরমের দাপট। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি। আগামি কয়েকদিনে এই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে বলেই অনুমান হাওয়া অফিসের।
বৈশাখের শুরুতেই গরমের দাপট। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি। আগামি কয়েকদিনে এই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে বলেই অনুমান হাওয়া অফিসের। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে।

সোমবার বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা আরও বাড়বে বলেই অনুমান আবহাওয়া দফতরের। সপ্তাহের শেষের দিকে এই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। পশ্চিমাঞ্চলের একাধিক জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানানো হয়েছে। লু-এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে জেলাগুলিতে।
বৈশাখের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দহন। পশ্চিমের উল্লিখিত জেলাগুলি বাদ দিলে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications