ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী, বর্ষার আগমন বার্তা নিয়ে সুখবর শোনাল আবহাওয়া দফতর

ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী, বর্ষার আগমন বার্তা নিয়ে সুখবর শোনাল আবহাওয়া দফতর

ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী। বৃষ্টি হলেও গরম কমছে না। এই হাসফাঁস গরম থেকে রেহাই দিতে আসছে বর্ষা। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই কলকাতায় শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দফতর।

ভ্যাপসা গরম শহরে

ভ্যাপসা গরম শহরে

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী। জুন মাসের প্রথম থেকেই আর্দ্রতা বেড়ে গরমে হাসফাঁস অবস্থা। মাঝে মধ্যে বৃষ্টি হলেও গরম কমছে না। উল্টে মাঝে মধ্যে বৃষ্টিতে গরম বেড়ে যাচ্ছে। এদিকে আনলক ১ শুরু হতেই অফিস খুলে গিয়েছে। তার মধ্যে গরম বেড়ে যাওয়ায় নাজেহার অবস্থা শহরবাসীর।

আসছে বর্ষা

আসছে বর্ষা

কেরলে বর্ষা ঢুকে গিয়েছে নির্ধারিত সময়েই। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনও পাকাপাকি ভাবে বর্ষা আসার তেমন খবর শোনা যায়নি। তবে হাওয়া অফিস সুখবর শুনিয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে বর্ষা ঢুকে পড়বে।
এই খবরে কিছুটা হলেও স্বস্তি পাবেন শহরবাসী। হিসেব অনুযায়ী ১১ জুনের মধ্যে রাজ্যে বর্ষা চলে আসার কথা।

নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমন

নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমন

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরেই আগামী সপ্তাহে রাজ্যে বর্ষার আগমন ঘটবে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। কাজেই গরম থেকে রেহাই পেতে আশা দেখতে পাচ্ছেন শহবাসী। আজ বিকেলেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আম্ফানের তাণ্ডব

আম্ফানের তাণ্ডব

কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে আম্ফান। কলকাতা সহ রাজ্যের সাত জেলা আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত। এখবনও একাধিক েজলা স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। ত্রাণ পৌঁচনোর কাজ চলছে তাঁদের কাছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+