হাসপাতালে ভর্তি বিমান বসু, কী হয়েছে বর্ষীয়ান এই সিপিএম নেতার!

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার রাত থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কথা জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমান বসুর জ্বর এসেছিল। তার সঙ্গে সর্দি - কাশি ও অন্যান্য সমস্যা। সোমবার রাতেও জ্বর কমেনি। এরপরেই কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার সকালে প্রাথমিক ভাবে জানা গিয়েছে স্থিতিশীল রয়েছেন বিমান বসু। শরীরের ভিতর কোনও সংক্রমণ দানা বেঁধেছে কি? তার থেকেই কি এই জ্বর? সেই বিষয়ে আজ মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা হবে। এই কথা জানা গিয়েছে। বাম নেতৃত্বরা খোঁজখবর রাখছেন প্রবীণ এই নেতার।

Biman Bose

দক্ষিণ দিনাজপুরে কর্মসূচিতে গিয়েছিলেন বিমান বসু। সেখান থেকে ফেরার পথেই তিনি অসুস্থ বোধ করেন। দেখা যায় জ্বর এসেছে। কিন্তু জ্বর না কমায় দুশ্চিন্তা বাড়ে সিপিএম নেতৃত্বের। কলকাতায় ফিরেও শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলে জানা গিয়েছিল। সিপিএম নেতারা তখনই সিদ্ধান্ত নেন, বিমান বসুকে হাসপাতালে ভর্তি করানো হবে।

যদিও বিমান বসু হাসপাতালে ভর্তি হতে ইচ্ছুক ছিলেন না। আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম পার্টি অফিসেই বিমান বসু থাকেন। সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক। এমনই চেয়েছিলেন প্রবীণ নেতা। কিন্তু মহম্মদ সেলিমরা কোনও ঝুঁকি নিতে চাননি। সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

৮৪ বছর বয়স হয়েছে বিমান বসুর। বর্ষীয়ান এই বামপন্থী নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, আগের থেকে ভালো রয়েছেন বিমান বসু। শারীরিক সমস্যা কিছুটা কমেছে। স্থিতিশীল রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+