কলকাতার রাস্তায় ফের মর্মান্তিক ঘটনা, বাসযাত্রীর হাত কেটে পড়ল রাজপথে

ফের একটি ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কলকাতার রাজপথ। বাসযাত্রীর হাত কাটা পড়ে লুটিয়ে পড়ল শহরের রাজপথে।

ফের একটি ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কলকাতার রাজপথ। বাসযাত্রীর হাত কাটা পড়ে লুটিয়ে পড়ল শহরের রাজপথে। দুর্ঘটনাটি এদিন ঘটে সকাল সাড়ে ৯টা নাগাদ টালিগঞ্জের করুণাময়ী এলাকায়। বাসটি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের দেওয়ালে ধাক্কা খেলে জানালার বাইরে বেরিয়ে থাকা যাত্রীর হাত কনুই থেকে থেঁতলে গিয়ে মাটিতে ছিঁড়ে পড়ে যায়।

কলকাতার রাস্তায় ফের মর্মান্তিক ঘটনা, বাসযাত্রীর হাত কেটে পড়ল রাজপথে

হরিদেবপুর থেকে হাওড়াগামী বাসে দুর্ঘটনাটি ঘটেছে। ঠাকুরপুকুর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। তিনি বাসের বাঁদিকে ছিলেন। হাতের কিছুটা অংশ বাইরে ছিল। সঙ্কীর্ণ রাস্তায় বাসের বাঁ দিকটি পাশের দেওয়ার ধাক্কা খেলে তখনই যাত্রীর হাতে লাগলে হাত খুলে পড়ে যায়।

আহত বাসযাত্রীকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে রয়েছে কনুই থেকে কাটা হাতও। যাত্রী উৎপলবাবুর অবস্থা ততটা সঙ্কটজনক না হলেও হাত ফের জোড়া দেওয়া যাবে কিনা তার সম্ভাবনা চিকিৎসকেরা খতিয়ে দেখছেন। পুলিশ বাসটিকে আটক করেছে। এটি এস৪সি রুটের বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+