মমতার ধরনা মঞ্চে হাজিরায় শৃঙ্খলাভঙ্গ! ৫ আইপিএসের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে কেন্দ্র

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির থাকায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। রাজ্যের ৫ আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল কেন্দ্র।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় হাজির থাকায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। রাজ্যের ৫ আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কেন্দ্রের। এমনটাই খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। পাঁচ জনই রাজ্যে কাজ করা আইপিএস। শীর্ষে থাকা ডিজি বীরেন্দ্র ছাড়াও তালিকায় রয়েছেন, সুপ্রতিম সরকার, জ্ঞানবন্ত সিং, বিনীত গোয়েল এবং অনুজ শর্মা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে, কেন্দ্রের কোনও পদক পেয়ে থাকলে তা ফিরিয়ে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

মমতার ধরনা মঞ্চে হাজিরায় শৃঙ্খলাভঙ্গ! ৫ আইপিএসের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে কেন্দ্র

ডিজি বীরেন্দ্র ছাড়াও বাকিরাও পদমর্যাদায় অনেক ওপরেই রয়েছেন। সুপ্রতীম সরকার রয়েছেন অতিরিক্ত কমিশনার পদে। জ্ঞানবন্ত সিং রয়েছেন বিধাননগরের কমিশনার পদে। অনুজ শর্মা রয়েছেন এডিজি আইনশৃঙ্খলা পদে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর অনুযাযী, কড়া ব্যবস্থার মধ্যে রয়েছে, কেন্দ্রীয় ডেপুটেশনে তাঁরা অন্য রাজ্য কিংবা কেন্দ্রীয় কোনও পদে যোগ দিতে পারবেন না। পশ্চিমবঙ্গেই তাঁদের কাজ করে যেতে হবে। এছাড়াও কেন্দ্রের তরফে কোনও পুরস্কার তাঁরা পেয়ে থাকলে তাও কেড়ে নেওয়া হতে পারে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নগরপালের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল। সার্ভিল রুল উল্লেখ করে বলা হয়েছিল, অল ইন্ডিয়া সার্ভিসেস রুলস ১৯৬৮ এবং ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলস ১৯৬৯ ভঙ্গ করেছেন নগরপাল। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজীব কুমার সত্যাগ্রহের
মঞ্চে আসেননি। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেলে রাজীব কুমারকে নিয়ে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। এবার আরও ৫ আধিকারিককে নিয়ে ব্যবস্থার ইঙ্গিত। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার চাপেপড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত আইপিএস এবং আইএএসদের নিয়োগকর্তা কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় হারে বেতনও পান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+