বিপদ আরও বাড়ল রাজীব কুমারের! সুপ্রিম কোর্টে ধাক্কার পর নতুন সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের
বিপদ আরও বাড়ল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।
বিপদ আরও বাড়ল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ২৪ মে শুক্রবার সুপ্রিম কোর্ট রাজীব কুমারের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দেওয়ার পর এই লুক আউট নোটিস জারি করা হয় বলে জানা গিয়েছে। এই নির্দেশের ফলে কোনওভাবেই দেশের বাইরে যেতে পারবেন না তিনি। তাঁকে বিমানবন্দরে পেলেই গ্রেফতার করা হবে।

শুক্রবার সুপ্রিম কোর্টে সারদা মামলা নিয়ে ফের ধাক্কা খেয়েছিলেন রাজীব কুমার। রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।
এর সাতদিন আগে আদালত জানিয়েছিল, এই সাতদিন সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। সর্বোচ্চ আদালতের তরফে তাঁকে নিম্ন আদালতে আবেদন করার পরামর্শ করার উপদেশ দেওয়া হয়েছিল। ২৪ মে শেষ হয় সেই সময়সীমা। কিন্তু নিম্ন আদালত থেকে সেই সংক্রান্ত আদেশ রাজীব কুমার এখনও পাননি।
শুক্রবার বিচারপতি মিশ্রের বেঞ্চ বলে, এই রায় সুপ্রিম কোর্ট থেকেই দেওয়া হয়েছিল। পাশাপাশি এই রায় দিয়েছিল প্রধান বিচারপতিপর বেঞ্চ। তাই সেই রায়ে তিনি হস্তক্ষেপ করতে চাইছেন না। সেই সময় রাজীব কুমারের আইনজীবী পশ্চিমবঙ্গে আইনজীবীদের কর্ম বিরতির কথা উল্লেখ করেন। সেই কথায় সন্তুষ্ট না হয়ে উপায়ও বাতলে দিয়েছিলেন বিচারপতি। এই সময়ই রাজীব কুমারের আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপরেই রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে স্বরাষ্ট্রমন্ত্রকের অভিবাসন দফতর। একবছরের জন্য এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ২০২০-র ২৩ মে পর্যন্ত জারি থাকবে এই নোটিশ।












Click it and Unblock the Notifications