মমতার কাজের প্রশংসায় রাজনাথ, স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপনে বিপাকে রাজ্য বিজেপি

রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সাফ জানান, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দরকার।

রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সাফ জানান, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দরকার। মুখ্যমন্ত্রীর দাবি যথার্থ। রাজনাথের এই মন্তব্যে রাজ্য বিজেপি পড়েছে বিপাকে। এর আগে রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কে বারবার সংঘাত লেগেছিল কেন্দ্র-রাজ্যের।

মমতার কাজের প্রশংসায় রাজনাথ, স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপনে বিপাকে রাজ্য বিজেপি

রাজ্য বিজেপির তরফে কেন্দ্রকে বারবার অনুরোধ করা হয়েছিল, রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নিতে। সেইমতো কেন্দ্র দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল। তারপর থেকেই রাজ্যে সীমান্ত সমস্যা বেড়েছে। সোমবার নবান্নে অভ্যন্তরীণ সমস্যার সমাধানে বৈঠকে বসে ইস্টার্ন জোনাল কাউন্সিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছিলেন অন্য রাজ্যের প্রতিনিধিরাও।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক ও পরিকাঠামো গঠন-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলির বিভিন্ন সমস্যা মেটাতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান স্বয়ং রাজনাথ সিং। এদিনের বৈঠকে উঠে আসে, পুলিশের আধুনিকীকরণ, ফ্রেট করিডোর গঠন, মাওবাদী সমস্যা, রাজ্যগুলির পারস্পরিক সমস্যার বিষয়। এইসব সমস্যা মেটাতে প্রয়োজনীয় উপায় বাতলে দেন রাজনাথ সিং।

উল্লেখ্য, ইস্টার্ন কাউন্সিলের আওতায় আছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা। রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই ইস্টার্ন কাউন্সিল গড়ে তোলা হয়েছে। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন অন্য তিন রাজ্যের প্রতিনিধিরাও।

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বাংলার বিজেপি যখন রাষ্ট্রপতির কাছে দরবার করছেন, তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। সেই আঙ্গিকেও এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। এদিন বঙ্গ বিজেপির একাংশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+