কলকাতায় হিট অ্যান্ড রান কেস, রাতের শহরে ঘুমন্ত ফুটপাথবাসীকে পিষে দিয়ে গেল গাড়ি

বাণিজ্যনগরীর ছায়া এবার কলকাতায়। রাতের শহরে ফুটপাতে ঘুমন্ত বাসিন্দাকে পিষে দিয়ে গেল গাড়ি। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে বেনিয়াপুকুর এলাকায় ফুটপাথে ঘুমোচ্ছিলেন সেই ব্যক্তি। হঠাৎই একটি গাড়ি পিষে দিয়ে যায় তাঁকে।

সিসিিটভি ফুটেজে দেখা গিয়েছে একটি দুধের গাড়ি ভোর রাতে দ্রুত গতিতে ফুটপাথে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে পিষে দিয়ে যায়। তারপরে আর গাড়িটি সেখানে থামেনি। পিষে দিয়েই পালিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুটপাতবাসীর। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।

kolkata

সিসিটিভি ফুটেজ দেখে দুধের গাড়িটিকে চিহ্নিত করেছে পুলিশ। এবং গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও। বেনিয়াপুকুর থানা এলাকার সার্কাস অ্যাভিনিউয়ের কাছে ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। রবিবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

কাউকে পিষে দিয়েছে গাড়িটি জানার পরেও কিন্তু কোনওরকম উদ্যোগী হয়নি গাড়ির চালক। আহতকে হাসপাতালে না নিয়ে িগয়ে সেখান থেকে গাড়ি নিযে চম্পট েদয় গাড়িটি। যদিও এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ফুটপাখবাসীরাই প্রথমে পুলিশে খবর গিয়েছিল। এতোদিন বাণিজ্য নগরী মুম্বইয়ে এই ঘটনা ঘটতে দেখা যেত। অভিনেতা সলমন খানের গাড়িতে পিষ্ট হয়ে একাধিক ফুটপাথবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার কলকাতা শহরেও এই ঘটনা ঘটতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+