তাঁর কথা এডিট করা হয়েছে! কুণাল ঘোষের সৌজন্য নিয়ে প্রশ্ন কল্যাণ চৌবের

কথাটা বরং উল্টো। সেখান থেকেই এই কথোপকথন শুরু হয়, যেখানে উনি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও মিটিং করতে চান। এই প্রেক্ষিতে যে কথা উনি বলছেন, কোনও ঘুষ ওনাকে দিতে চাইনি। উনি প্রায়ই আমার বাড়িতে আসতেন, উনি বিজেপিতেও যোগ দিতে চেয়েছিলেন। কুণাল ঘোষের অভিযোগ প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের।

তিনি বলেন, বর্তমানে একই অবস্থা। কেবল রাজনৈতিক বাক্তি হিসেবে নয়, সাধারণ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন বলে জানিয়েছেন কল্যাণ চৌবে। তাঁর কথা এডিট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কল্যাণ চৌবে।

kalyan chaubey

বিজেপি প্রার্থী বলেন, সাধারণ মানুষের জন্য তিনি কথা বলছেন। এই মাসের শেষে বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন কুণাল ঘোষ, বলেছেন তিনি। ফোন রেকর্ডিং-এর অভ্যাস তাঁর নেই বলেও জানিয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী। তিনি আরও বলেন, এর বাইরে তাঁর মনে হয়, কুণাল ঘোষ বিজেপিতে আসতে চান। আর তিনি মধস্থতাকারী হিসেবে এসেছিলেন উপনির্বাচনে যদি কোনও সহযোগিতা পান। কল্যাণ চৌবে বলেন, সাধারণ প্রার্থী হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে গিয়েছেন। তাঁরা পছন্দ করলে ভোট দেবেন।

কুণাল ঘোষকে ফোন করা প্রসঙ্গে তিনি বলেছেন, অসংখ্য লোককে ফোন করেছেন তিনি। তাঁকে চেনেন এমন লোক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অন্য অনেককেই তিনি ফোন করেছেন। সেখানে অনেকে বলেছেন, তিনি (ফোনের ওপারে থাকা কোনও ব্যক্তি) অন্য দল করলেও কল্যাণকেই ভোট দেবেন। কল্যাণ চৌবে বলেছেন, সবাইকেই তিনি বলেছেন, যদি মনে হয় পারফরমেন্সে খুশি নন, তাহলে ২০২৬-এ জবাব দিয়ে দেবেন।

যে কোনও বর্ণের এবং ধর্মের লোকের কাছে তিনি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাঁদের কাছে পৌঁছাতে পারেননি, তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন কল্যাণ চৌবে। এছাড়াও তিনি যাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, তাঁরা কলকাতা ময়দানে তাঁর খেলা দেখেছেন, বলেছেন কল্যাণ।

সাত জুলাই কুণাল ঘোষ তাঁকে ফোন করতে বলেছিলেন বলে দাবি করেছেন কল্যাণ চৌবে। তবে তিনি নিজে থেকে ফোন করেননি। কারণ তিনি চিন্তা করেছেন, দলের সঙ্গে বসবেন, নেতৃত্বের সঙ্গে বসবেন। কুণাল ঘোষের সঙ্গে তাঁর মিনিট দশেক কথা হয়েছিল। সে ক্ষেত্রে কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে তাঁর কোনও দোষ নেই বলেও মন্তব্য করেছেন কল্যাণ চৌবে।

মানিকতলার বিজেপি প্রার্থী বলেছেন, লোকসভা ভোটের আগে কুণাল ঘোষ যোগাযোগ করেছিলেন। উত্তর কলকাতায় একই ফ্ল্যাট এ থাকতেন, তাই উনি নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। উনি ফোন করেছিলেন নিশ্চয়ই, কিন্তু সেই ফোন কল উনি রেকর্ডিং করে সামনে আনবেন এইটা কোনও সৌজন্য হতে পারে না, বলেছেন কল্যাণ চৌবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+