কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন হিরণ
কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন হিরণ চট্টোপাধ্যায়। তাঁর নামে এফআইআর হয়েছিল। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ভোটের আগের দিন তাঁর পক্ষেই রায় গেল শুনানির।
হিরণ চট্টোপাধ্যায় ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। তৃণমূলের দেবের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। এক তৃণমূল কর্মী হিরণ সহ তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন।

আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠেছিল। ১৮ মে ঘাটাল থানায় দায়ের হওয়া এফআইএর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি সিনহা। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখন কোনও তদন্ত করতে পারবে না ঘাটাল থানার পুলিশ।
১৭ জুন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। ১০ জুন এই মামলার পরবর্তী শুনানি। একই নির্দেশ বহাল থাকবে বিজেপি কর্মী শেখ সামসু আলমের ক্ষেত্রেও। ভোটের সময় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর ব্যক্তিগত সচিব তমোঘ্ন দে স্বস্তি পেলেন।
হিরণ এবার বিজেপির প্রার্থী হওয়ার পর থেকে এক তরফা আক্রমণ করে চলেছেন। দেবের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। সেটিতে দেবের গলার স্বর বিকৃত করা হয়েছে। দেবের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে। এই অভিযোগ করা হয়।
শুধু তাই নয়, দেবকে বিভিন্ন সময় ন্যক্কারজনক ভাষায় আক্রমণ করা হচ্ছে। খুনি রক্তমাখা হাত, সন্ত্রাসবাদী সহ একাধিক শব্দ প্রয়োগ করে তৃণমূল প্রার্থীকে নিশানা করা হচ্ছে। সেই সব বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications