হিন্দু হস্টেল ইস্যু, উপাচার্য ও শিক্ষামন্ত্রীর উপরই সমাধানের ভার চাপালেন রাজ্যপাল
হিন্দু হস্টেলের বিষয়টি উপাচার্য ও শিক্ষামন্ত্রী দেখছেন, তারাই সমস্যা মিটিয়ে ফেলবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।
হিন্দু হস্টেল সমস্যার সমাধানে তিনি নাক গলাবেন না বলে জানিয়েদিলেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি জানান বিষয়টি উপাচার্য ও শিক্ষামন্ত্রী দেখছেন। তারাই সমস্যা মিটিয়ে ফেলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। গত ৩ আগস্ট থেকে হিন্দু হোস্টেল ফেরানোর দাবিতে ক্যাম্পাসে অবস্থানে বসেছেন পড়ুয়াদের একাংশ।

গত তিন বছর ধরে চলছে হিন্দু হোস্টেল সংস্কারের কাজ। কিন্তু এতদিনেও কাজ বিশেষ এগোয়নি। বেশিরভাগ ওয়ার্ডই এখনও বসবাসের অযোগ্য। আগাছায় ঢেকে আছে মাঠ। উপাচার্য জানিয়েছেন হস্টেল পড়ুয়াদের হাতে তুলে দিতে এখনও খানিকটা সময় লাগবে। তাঁর যুক্তি যা ভাবা হয়েছিল, কাজ শুরুর পরে দেখা গিয়েছে হস্টেলের ভবনটির অবস্থা তার চেয়েও অনেক খারাপ।
বিরল্প হিসেবে প্রেসিডেন্সির পড়ুয়াদের থাকার ব্যবস্থা করা হয়েছিল রাজারহাটের একটি সরকারি আবাসনে। কিন্তু পড়ুয়াদের দাবি তাদের হিন্দু হস্টেলে ফেরাতে হবে। এদিন রাজ্যাপাল জানান খুব তাড়াতাড়িই উপাচার্য ও শিক্ষামন্ত্রী বিষয়টির সমাধান সূত্র বার করবেন বলে তিনি আশা করেন।
এর আগে হস্টেল ফেরানো নিয়ে রাজ্য সরকারের কোর্টেই বল ঠেলেছিল বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। এবার আচার্যও দায় এড়ালেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications