Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Highest Platform Railway Station: জানেন পশ্চিমবঙ্গেই রয়েছে ভারতের সবথেকে বেশি প্লাটফর্ম যুক্ত স্টেশন?

Highest Platform Railway Station: ট্রেনে কয়েক লাখ যাত্রী প্রত্যেকদিন যাত্রা করেন! কিন্তু সফর কালে অনেক জিনিসই চোখে পড়ে, কিন্তু তাতে কেউ নজর দেয় না। কিন্তু চোখ এড়িয়ে যাচ্ছে এমন জিনিসগুলি থেকেই অনেক কিছু জানা যায়।

এমন কিছু তথ্য লুকিয়ে থাকে যা পড়ে জানলে আফশোস থেকেই যায়। তেমনই আপনি কি জানেন দেশের কোন রেলওয়ে স্টেশনে সবথেকে বেশি প্লাটফর্ম রয়েছে। তা কোন রাজ্যে রয়েছে জানেন? কতগুলি প্লাটফর্ম আছে সেই সংখ্যা সত্যিই চমকে দেবে!

দেশের সবথেকে বেশি প্লাটফর্ম কোন স্টেশনে

ভারতীয় রেল দেশের গুরুত্বপূর্ণ পরিবহণ। দেশের প্রতিটি প্রান্তের সঙ্গে রেলওয়ে ( Indian Rail) কানেকটিভিটি রয়েছে। কম খরচে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া সম্ভব। যদিও দিন বদলাচ্ছে! বদলাচ্ছে ভারতীয় রেল। বর্তমানে ট্রেনেও বেশ কিছু সুবিধা পাওয়া যায়।

যাত্রীদের কথা ভেবে ইতিমধ্যেন রেলের তরফে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি স্টেশনগুলিকেও আধুনিক মানের রূপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্টেশনেই থাকছে আধুনিক মানের ব্যবস্থাও। স্পা থেকে হোটেল-রেস্টুরেন্ট কিনা থাকছে ! এমনকি স্টেশনকে ঘিরে তৈরি হচ্ছে শপিং মলও।

কিন্তু স্টেশনে গেলেও অনেকেই প্লাটফর্মের ( Highest Platform Railway Station) বিষয়ে কোনও ধারণাই রাখেন না। যেমন হাওড়া স্টেশনে সবথেকে বেশি প্লাটফর্ম রয়েছে। দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া (Howrah Station) ।

আর এই স্টেশনে মোট ২৩ টি স্টেশন রয়েছে! জানতেন কি এই তথ্য! অবাক হচ্ছেন তো। শুধু তাই নয়, এই স্টেশনে ২৬টি ট্র্যাক লাইন রয়েছে। এতগুলি প্লাটফর্ম থাকলেও মানুষকে এই স্টেশনে ট্রেন ধরতে আসলে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। একটি প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে বেশ সমস্যার মধ্যে পড়তে হয় মানুষকে।

কিন্তু এরপরেও বহু মানুষ এই স্টেশনে আসেন ট্রেন ধরতে! দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শিয়ালদহ (Sealdah Station) । ২১টি প্লাটফর্মের রেলস্টেশন এটি। ফলে দুটি রেলস্টেশনই পশ্চিমবঙ্গের। অন্যদিকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনে মোট ১৮ টি প্লাটফর্ম রয়েছে। নয়া দিল্লিতে রেলওয়ে স্টেশনে মোট ১৬ টি স্টেশন রয়েছে। চেন্নাইয়ে স্টেশনে রয়েছে মোট ১৫ টি প্লাটফর্ম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+