HS Exam 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষক-শিক্ষাকর্মীদের বড় নির্দেশ

সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এর আগে একাধিক ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। আর এর মধ্যে বাতিল করা হল সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর ছুটি। এক নজরে গীটা বিজ্ঞপ্তি

সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার প্রায় কয়েক লাখ পরীক্ষার্থী জীবনের বড় পরীক্ষায় বসতে চলেছে। ফলে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে যাতে এই পরীক্ষা নেওয়া যায় সেদিকে তাকিয়ে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়েছে। একদিকে যখন উচ্চ মাধ্যমিক চলবে, অন্যদিকে একাদশ শ্রেণিরও পরীক্ষা হবে।

শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বড় নির্দেশ সংসদের

আর তাই এই সময়ে কোনও শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি দেওয়া যাবে না। বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একসঙ্গে দুটি বড় পরীক্ষা। উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা। এই সময়ে অন্য সমস্ত ক্লাসের পঠন-পাঠনও যাতে বন্ধ রাখা হয় সেই বার্তাও সংসদের তরফে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, খুব প্রয়োজনীয় পরিস্থিতিতে একমাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মী ছুটি দেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষককে স্কুলের যে পরিচালন সমিতি রয়েছে তাঁর প্রধান এবং স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা করতে হবে বলে স্পষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সবদিক খতিয়ে দেখে তবেই ছুটির অনুমোদন মিলবে। তবে একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কোনও শিক্ষক এবং শিক্ষক কর্মীদের ছুটি দেওয়া যাবে না বলেই জানানো হয়েছে।

অন্যদিকে সংসদের তরফে আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে দুই পরীক্ষা চলাকালীন অন্য ক্লাসের পঠনপাঠন বন্ধ রাখতে হবে। একাদশ শ্রেণির পরীক্ষা দিতিয়ার্ধে নেওয়ার কথাও বলা হয়েছে সংসদের তরফে। বলে রাখা প্রয়োজন,

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। প্রায় ১৩ দিন ধরে পরীক্ষা চলবে। বলে রাখা প্রয়োজন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছর অর্থাৎ ২০২২ সালে একাধিক পরিবর্তন করা হয়। যেমন পরীক্ষার্থীরা নিজের স্কুলে বসেই পরীক্ষা দেয়। সিলেবাসের বোঝাও কম ছিল। কিন্তু এবার সম্পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+