Leaps And Bounds: অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়েরও সম্পত্তির হিসাব তলব কলকাতা হাইকোর্টের
Leaps And Bounds: লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় অস্বস্তি বাড়ল বন্দ্যোপাধ্যায় পরিবারের! অভিষেকের পর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট। আজ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান সংক্রান্ত মামলায় তোপের মুখে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে রিপোর্ট জমা দিলেও তা অসম্পূর্ণ।
আর এরপরেই চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, নতুন করে বেশ কিছু তথ্য ফের জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি লিপ্স অ্যান্ড বাউন্ডসের বিষয়েও ইডিকে তথ্য জমা দিতে হবে। আর সেই তালিকায় রয়েছেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যাও। কারন তিনিও ওই সংস্থার (Leaps And Bounds) একজন ডিরেক্টর।

জানা গিয়েছে, অভিষেকের (Abhishek Banerjee) মায়ের সম্পত্তির খতিয়ান দিতে হবে। আগামী ২৯ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি। সেদিনই এই সংক্রান্ত ন্তথ্য জমা দিতে হবে এদিন নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলার শুনানিতে বিচারপতি এদিন ইডির আইনজীবীদের একাধিক প্রশ্ন জিজ্ঞেস করেন। তিনটি বিমা ছাড়া সাংসদের কিছু পাওয়া যায়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Leaps And Bounds) কি নেই? তাও ইডির কাছে জানতে চান বিচারপতি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন কোথায় পড়ে তাও জানতে চান।
উত্তরে ইডির আইনজীবী জানান, আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে কেন রিপোর্টে উল্লেখ করা হয়নি? চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সিনহা। বলে রাখা প্রয়োজন, সম্পত্তির বিররণ নিয়ে ক্ষুব্দ্ধ বিচারপতি সোমবার সকালেই তলব করেন দুই সংস্থার আধিকারীকদের। ফের বিকালে শুনানি হয়। ভার্চুয়ালি সেই শুনানিতে অংশ নেন সিবিআই আধিকারীক অশ্বিনী সিংভি এবং এজলাসে উপস্থিত থাকেন ইডি কর্তা নিখিলেশ কুমার মিশ্র। একেবারে সন্ধ্যা পর্যন্ত চলে এই মামলার সওয়াল-জবাব।
দীর্ঘ শুনানিতে মামলার তদন্তের নির্যাস নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে জানিয়ে দেন, আদালত ফল আসা করে। একের পর এক কড়া পর্যবেক্ষণের মধ্যে পড়ে এদিন কার্যত মাথায় ঘাম পায়ে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।












Click it and Unblock the Notifications