Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যের যুক্তিতে অখুশি হাইকোর্ট, তবে নতুন সময়েই মাধ্যমিক পরীক্ষা হবে, জানালেন বিচারপতি

মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের কারণ জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য বৃহস্পতিবার সেই বক্তব্য রেখেছে। কিন্তু সেই বক্তব্যকে অর্থহীন বলে মন্তব্য করল সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা চলছিল।

পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে রাজ্যের যুক্তিতে খুশি নন বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে আর কয়েক দিন পরেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই কারণে কলকাতা হাইকোর্ট আর এই বিষয়ে হস্তক্ষেপ করল না। অর্থাৎ, আসন্ন মাধ্যমিক পরীক্ষা রাজ্য নির্ধারিত সময়সূচিতেই শুরু হবে।

রাজ্যের যুক্তিতে অখুশি হাইকোর্ট, তবে নতুন সময়েই মাধ্যমিক পরীক্ষা হবে, জানালেন বিচারপতি

প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা পৌনে ১২ টা নাগাদ শুরু হয়। এবারও তাই ঠিক ছিল৷ অতি সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, এবার দুই ঘণ্টা আগে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ সকাল ৯. ৪৫ মিনিট থেকে মাধ্যমিক শুরু হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিও এগিয়ে আনা হয়েছে একইভাবে।

এই নিয়ে ক্ষোভ ছড়ায় একটা অংশের মধ্যে। গতকাল মামলা দায়ের হয়। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন করা হয়। গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের কাছে তাদের তরফের বক্তব্য জানতে চেয়েছিলেন। আজ বৃহস্পতিবার রাজ্য বক্তব্য পেশ করেছে৷

বিচারপতি বলেন, পৌনে ১২ টার সময় পরিবর্তন করে পৌনে ১০ টা হওয়ার সঠিক কারণ জানানো হয়নি। কিন্তু প্রশাসনিক কারণে করার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, সময় পরিবর্তন যেমন যুক্তিযুক্ত নয়। তেমন এখন এবার এটা পরিবর্তন করতে বললে, সেটা নতুন করে সমস্যার সৃষ্টি করবে। তাতে আরও বিভ্রান্তি বাড়তে পারে পরীক্ষার্থীদের মধ্যে।

রাজ্য আদালতে জানিয়েছে, ৩০ জানুয়ারি থেকে নতুন করে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এখন প্রতি জেলায় ডিএম, এসডিও ও এসআই অফিসে কন্ট্রোল রুম খোলা আছে। বিচারপতি জানান, কন্ট্রোল রুমের বিষয়টি বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে জানাতে হবে।

বিচারপতি জানতে চান, হঠাৎ পরীক্ষা শুরুর ১৫ দিন আগে কেন এই সময় পরিবর্তন? রাজ্য জানায়, রাস্তার যানজট সমস্যার জন্য এই সময় এগিয়ে আনা হয়েছে। তাই শুনে বিচারপতির মন্তব্য, ভোগাস যুক্তি। হঠাৎ এই বছর এই সময়ে আপনাদের এটা মনে পড়ল কেন? আমি এই সময় পড়ুয়ারা কোনও বিড়ম্বনায় পড়ুক চাইব না। এইসব ফালতু যুক্তি দিয়ে আপনাদের কর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন।

বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, দরকার হলে হেল্পলাইন নম্বর কাল থেকে চালু করবে রাজ্য। কোনও পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যা হলে, তারা ওই নম্বরে জানাবে। পুলিশ তাদের স্কুলে পৌঁছনোর ব্যবস্থা করবে। দায়িত্বজ্ঞানহীন ভাবে এইসব করা হচ্ছে। এটাকে কোনওভাবে সমর্থন করা যায় না। ক্ষোভপ্রকাশ করেছেন বিচারপতি।

এই সময় হস্তক্ষেপ করলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। সেই কারণে আদালত কোনও নির্দেশ দিচ্ছে না। এমনই জানিয়েছেন বিচারপতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+