ডিএ নিয়ে মমতার ‘ঘেউ ঘেউ’ মন্তব্যের কঠোর সমালোচনা, কী বলল হাইকোর্ট

নজরুল মঞ্চে সরকারি কর্মচারী ইউনিয়নের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণার পরেই ‘ঘেউ ঘেউ’ মন্তব্য করেন।

সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কঠোর সমালোচনা করল হাইকোর্ট। তাঁর 'ঘেউ ঘেউ' মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত দত্তের ডিভিশন বেঞ্চে মহার্ঘভাতা সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। সেখানেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করা হয়।

মমতার ‘ঘেউ ঘেউ’ মন্তব্য দুর্ভাগ্যজনক, সমালোচনা হাইকোর্টের

গত বৃহস্পতিবার নজরুল মঞ্চে সরকারি কর্মচারী ইউনিয়নের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। সেই প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, 'রাজ্যে চূড়ান্ত আর্থিক সংকটের মধ্যেও আমরা ডিএ বাড়াচ্ছি। আমি ব্যবস্থা করতে পেরেছি, তাই দিচ্ছি। আমাকে বলতে হবে না। আমার কাছে ঘেউ-ঘেউ, ফেউ-ফেউ করে কোনও লাভ নেই। কারণ আমি ঘেউ-ঘেউ, ফেউ-ফেউকে ভয় পাই না। বিভিন্ন ইউনিয়নকে দিয়ে আমাকে চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না। আমার সঙ্গতি হলেই আমি দিয়ে দেব।'

তিনি আরও বলেন 'আমি চাই সরকারি কর্মীরা সকলেই ডিএ পান। বকেয়া সমস্ত টাকাই আমি দিয়ে দেব। আমি চেষ্টা করছি। আশা করছি ২০১৯-এর মধ্যে সকলেই বকেয়া ডিএ পেয়ে যাবেন। আমাকে এজন্য এটুকু সময় দিতে হবে। এবার ডিএ বাড়ানোর জন্য সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা খরচ হবে।' উল্লেখ্য, এখনও ৩৯ শতাংশ ডিএ বাকি সরকারি কর্মীদের।

এদিন সেই ডিএ সংক্রান্ত মামলারই শুনানি ছিল হাইকোর্টে। আইএনটিইউসি সমর্থিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে এই মামলা করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে রায় ঘোষণার ফাঁকেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেন। বলা হয়, 'মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্য মানায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+