ভোটের চূড়ান্ত দিন জানা যাবে ৪মে, পঞ্চায়েত মামলা এবার প্রধান বিচারপতির কোর্টে

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ১৪ মে ভোটের উপর প্রশ্নচিহ্ন তুলে পঞ্চায়েত মামলা পাঠিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দেয়, ৪ মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চূড়ান্ত রায় দেবে।

নির্বাচন কমিশনার ঘোড়ার চোখে ঠুলি পরিয়ে ১৪ মে পঞ্চায়েত ভোট করতে চাইছে বলে অভিযোগ করেছে হাইকোর্ট। সেই কারণে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ১৪ মে ভোটের উপর প্রশ্নচিহ্ন তুলে পঞ্চায়েত মামলা পাঠিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দেয়, ৪ মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চূড়ান্ত রায় দেবে।

ভোটের চূড়ান্ত দিন জানা যাবে ৪মে, পঞ্চায়েত মামলা এবার প্রধান বিচারপতির কোর্টে

হাইকোর্ট এদিন সাফ জানায়, রাজ্যে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত দিন স্থির করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ওইদিনই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আসন্ন পঞ্চায়েত ভোটের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখবে। সেইমতোই সিদ্ধান্ত নেবেন ১৪ মে ভোটগ্রহণ করা সম্ভব কি না। তখনই ওই দিনটি চূড়ান্ত বলে গণ্য হবে।

অন্যথায় প্রধান বিচারপতি নির্দেশ দেবেন পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে। ওইদিন নিরাপত্তা সংক্রান্ত পরিসংখ্যান পেশ করতে হবে কমিশন ও রাজ্যকে। কমিশনের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন কমিশন হা্ইকোর্টের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা সংক্রান্ত কোনও ব্যবস্থা গ্রহণ না করে পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা করেছে।

সেই কারণেই এদিন হাইকোর্ট কমিশনের নির্ঘণ্টকে প্রস্তাবিত বলে ব্যাখ্যা করেছে। পঞ্চায়েত ভোটের নির্ধারিত দিন চূড়ান্ত নয় বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। ৪ মে এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাবে হাইকোর্ট। আর এই মামলা হবে এবার প্রধান বিচারপতির কোর্টে। কমিশন এখন রাজ্য সরকারের দেওয়া পাঁচ ভিনরাজ্যের বাহিনীর ভরসায় রয়েছে। ওইদিন বাহিনী সংক্রান্ত সমস্ত রিপোর্ট বিস্তারিত পেশ করতে হবে হাইকোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+