বাম আমলে বিধানসভা ভাঙচুরের মামলা এখন কোন পথে, শুভেন্দুর মোকদ্দমায় হাইকোর্টে উল্টো চাপে রাজ্য

বাম আমলে বিধানসভা ভাঙচুরের মামলা এখন কোন পথে, শুভেন্দুর মোকদ্দমায় হাইকোর্টে উল্টো চাপে রাজ্য

বিধানসভায় ভাঙচুর িনয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মামলায় পাল্টা প্রশ্নের মুখে রাজ্য সরকার। হাইকোর্ট রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন বাম আমলের বিধানসভা ভাঙচুরের মামলার কী হল। রাজ্য সরকারকে রীতিমত ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এদিন। বিচারপতি বিবেক চৌধুরী রীতিমত ভর্ৎসনা করে বলেছেন, রুলিং পার্টি বলে কী সবকিছু মাফ হয়ে যাবে।

রাজ্য সরকারকে ভর্ৎসনা

রাজ্য সরকারকে ভর্ৎসনা

বিধানসভায় হুমকি েদওয়ার অভিযোগে মামলা করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই মামলায় শুভেন্দু অধিকারী খারিজ করার আর্জি জািনয়েছিলেন। বুধবার সেই মামলার শুনানিেত ২০০৬ সালে বাম জমানায় বিধানসভা টিএমসির বিধায়কদের ভাঙচুরের কথা স্মরণ করালেন বিচারপতি। রাজ্য সরকারের আইনজীবীকে রীতিমত ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। বিচারপতি বিবেক চৌধুরী রীতিমত ভর্ৎসনা করে বলেছেন, 'বাম জমানার বিধানসভা ভাঙচুরর ঘটনার কী হল। রুলিং পার্টি বলে কী সব মাফ হয়ে যাবে।'

শুভেন্দুর বিরুদ্ধে মামলা

শুভেন্দুর বিরুদ্ধে মামলা

বিধানসভায় শাসক দলের সঙ্গে বিজেপি বিধায়কদের তুমল সংঘাত তৈরি হয়েছিল। তৃণমূলের ৪ বিধায়ক বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায় এবং তন্ময় ঘোষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যাঁরা প্রত্যেকে বিজেপির প্রতীকে গত বিধানসভা ভোটে জিতলেও,পরে তৃণমূলের যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলা খারিজ করার আর্জি নিয়ে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি ছিল বুধবার।

কী ঘটেছিল সেদিন

কী ঘটেছিল সেদিন

বিধানসভায় তুমুল অশান্তি তৈরি হয়েছিল সেদিন। অধিবেশন চলাকালীন শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তারপরেই কৃষ্ণ কল্যাণীকে শুভেন্দু অধিকারী সরাসরি হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠানোর হুমকি দিয়েছিলেন। তারপরেই হেয়ারস্ট্রিট থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই মামলা খারিজের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

চাপে রাজ্য সরকার

চাপে রাজ্য সরকার

শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার বিরোধিতা করতে গিয়ে পাল্টা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছেন রাজ্যসরকার। কারণ বাম আমলে এর থেকেও বড় ঘটনা ঘটিয়েছিলে টিএমসি বিধায়করা। বিধানসভায় রীতিমত ভাঙচুর চালিয়েছিলেন তাঁরা। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সেই প্রসঙ্গ টেনে এনে রাজ্য সরকারের উপরে পাল্টা চাপ তৈরি করেছে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+