অভিষেক শ্যালিকার মামলা খারিজ করে হাইকোর্টের মন্তব্য, 'ইচ্ছাকৃতভাবে অবমাননা হয় এমন কাজ করেনি ইডি'

মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । আজ শুক্রবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হয় এমন ধরনে

মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । আজ শুক্রবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হয় এমন ধরনের কোন কাজ করেনি এনফোর্সমেন্ট ডাইরেক্টর এর এবং অভিবাসন দফতর। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা খারিজ করে দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

অভিষেক শ্যালিকার মামলা খারিজ হাইকোর্টের

একই সঙ্গে আদালত জানিয়েছে, মামলা চলাকালীন চিকিৎসার জন্য বাইরে যাওয়া অথবা অন্য কোন আবেদন থাকলে আলাদা করে মামলা করতে হবে।

অবমাননার মামলায় নতুন করে কোন আবেদন জানানো যায় না। বলে রাখা প্রয়োজন, এর আগে এই মামলায় ইডির তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়। এভাবে বিমানবন্দরে মেনোকা গান্ধীকে আটকে রাখা ঠিক হয়নি বলেও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সেই মতো আজ ফের এই সংক্রান্ত মামলার শুনানির জন্য ওঠে। আর এরপরেই আদালত তা খারিজ করে দেয়। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে কয়লা পাচার মামলাতে নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের শ্যালিকা মেনোকার। কয়েক দফায় তাঁকে জেরাও করেছে।

কিন্ত্য গত ১০ সেপ্টেম্বর মেনোকাকে বিমানবন্দরে আটকায় অভিভাসন দফতর। ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাঁকে এই সমস্যার মধ্যে পড়তে হয়। জানানো হয়, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে। ফলে এই শহর তিনি ছাড়তে পারবেন না। এমনকি বিমানে ওঠার প্রশ্নও নেই বলেও জানানো হয়। আর এরপরেই প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে বসিয়ে রাখা হয় মেনোকা গম্ভীরকে।

আর এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। দিল্লিতে পুরো বিষয়টি জানানোর পরেই কলকাতায় সিকিও কমপ্লেসে এই বিষয়ে তথ্য দেওয়া হয়। আর এরপরেই বিমানবন্দরেই মেনোকা গান্ধীকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়।

দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর বিমানবন্দর ছাড়েম মেনোকা। আর এরপরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। আবেদনে মেনোকা জানান, আদালত আগেই 'রক্ষাকবচ' দিয়েছেন। কিন্তু এরপরেই ইচ্ছাকৃত ভাবে বিমানবন্দরে আটকায় ইডি এবং অভিবাসন দফতর। আদালত অবমাননার মামলা দায়ের হয়।

কয়েক দফায় মামলার শুনানি হয়। আজ সেই মামলার শুনানিতে আদালত অবমাননার মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । তবে নতুন করে মামলা দায়ের মেনোকা গান্ধী করবেন কিনা তা এখনও অবশ্য জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+