Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এসএসসির ফের ধাক্কা হাইকোর্টে, বেআইনি নিয়োগে চাকরি বাতিলের নির্দেশ নবম-দশমের শিক্ষকের

এসএসসি-র ফের ধাক্কা হাইকোর্টে, বেআইনি নিয়োগে চাকরি বাতিলের নির্দেশ নবম-দশমের শিক্ষকের

হাইকোর্টে ফের ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নতুন বেঞ্চে এসেও রক্ষা মিলল না। এসএসসির বেআইনি নিয়োগে চাকরি বাতিল হয়ে গেল নবম-দশম গণিতের শিক্ষকের। সোমবার মধ্যশিক্ষা পর্ষদকে সিদ্দিক গাজীর চাকরি বাতিল করে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার।

এসএসসি-র ফের ধাক্কা হাইকোর্টে, বেআইনি নিয়োগে চাকরি বাতিলের নির্দেশ নবম-দশমের শিক্ষকের

অভিযোগ, মেধাতালিকায় ২০০ নম্বর চাকরি পাননি, চাকরি পেয়েছেন মেধাতালিকার ২৭৫ নম্বর স্থানাধিকারী। কীভাবে এই নিয়োগ হল প্রশ্ন তুলে হাইকোর্ট বাতিল করে দেয় সিদ্দিক গাজীর চাকরি। ফলে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ ফের একবার বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল সোমবার। হাইকোর্টে একের পর এক ধাক্কা লেগেই রয়েছে তাদের। সেখানে যুক্ত হল নতুন একটি মামলা।

একের পর এক আইনি ধাক্কা লেগেই রয়েছে। কলকাতা হাইকোর্টের যে বেঞ্চে যাচ্ছে রাজ্য বা এসএসসি, সেই বেঞ্চেই ধাক্কা খাচ্ছে তারা। সোমবার কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থারের বেঞ্চে ধাক্কা খেল এসএসসি। এদিন বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চে নবম-দশম শ্রেণিক শিক্ষক নিয়োগের মামলাটি উঠেছিল। তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচারপতি মান্থার নির্দেশ দেন, গণিত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিল। তিনি এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন নবম-দশম শ্রেণিক গমিত শিক্ষক হিসেবে নিযুক্ত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার।

উল্লেখ্য, এর আগে রাজ্যের স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করেছিল হাইকোর্ট। ফলে স্কুল শিক্ষিকার চাকরি খুইয়েছিলেন তিনি। এবং তাঁকে এতদিন পাওয়া সমস্ত বেতন তিনটি কিস্তিতে মিটিয়ে দেওয়ার নির্দেশও দেয় আদালত। সম্প্রতি আবার তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি প্রভাব খাটিয়ে নিজের নিয়োগ বাড়ির সামনের স্কুলে নিয়েছিলেন এসএসসি-র আইন অমান্য করে।

সোমবার সিদ্দিক গাজির চাকরি বাতিল হল। অঙ্কিতার পর দ্বিতীয় কোনও শিক্ষাকের নিয়োগকে বেআইনি ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিল আদালত। এতদিন এসএস সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এবার এসএসসি নিযুক্ত শিক্ষক সিদ্দিক গাজির মামলাটি ওঠে বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চে। সেখানেই পুরনো বেঞ্চের পুনরাবৃত্তি হয়।

গত সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে এসএসসি নিযুক্ত শিক্ষক সিদ্দিক গাজির মামলাটি দেওয়া হয় বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চে। হাইকোর্টের তরফে এই বদলের পরও ভাগ্য বদল হল না। বিচারপতি মান্থার বলেন, পর্যবেক্ষণ, মেধাতালিক পরীক্ষা করে দেখা গিয়েছে, ২০০-র মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি। অথচ চাকরি পেয়েছেন ২৭৫ নম্বরে থাকা সিদ্দিক গাজি। তাই তাঁর নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+