মমতার দলের বিরুদ্ধে পঞ্চায়েত-যুদ্ধ হাইকোর্টে, অধীরদের সওয়ালে হলফনামার নির্দেশ
পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের করা জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের করা জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাতি অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলার প্রথম দিনের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হলফনামা তলব করে জানায়, আগামী ১৬ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে হলফনামা।

বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে বিজেপি, আর কংগ্রেস আবেদন করে হাইকোর্টে। এদিন প্রদেশ কংগ্রেসের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে শুনানি চলে। আইনজীবীদের কর্মবিরতি চলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী নিজে হাইকোর্টে উপস্থিত হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা তুলে ধরেন।
পঞ্চায়েত ভোটের মনোনয়নে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের নানা ঘটনা তুলে ধরেন অধীরবাবু। তুলে ধরেন মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনাও। সন্ত্রাস বন্ধে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেন তিনি। সেই প্রসঙ্গেই নির্বাচন কমিশনারের হলফনামা তলব করেন প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী ১৬ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications