বিজেপি-রাজ্য বৈঠকের ভিডিও দেখবে আদালত, রথযাত্রার আইনি যুদ্ধ ফের সরগরম

হাইকোর্টের নির্দেশে রাজ্য প্রশসানের সঙ্গে বিজেপির রথযাত্রা নিয়ে দফা দফায় বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠক শেষেও অনুমতি অধরা রয়ে গিয়েছে বিজেপির।

হাইকোর্টের নির্দেশে রাজ্য প্রশসানের সঙ্গে বিজেপির রথযাত্রা নিয়ে দফা দফায় বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠক শেষেও অনুমতি অধরা রয়ে গিয়েছে বিজেপির। এই অবস্থায় ফের হাইকোর্টের শরণাপন্ন হয়েছে বিজেপি। এবার তাঁদের মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যকে বৈঠকের ভিডিও জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বৈঠকের ভিডিও পেশের নির্দেশ

বৈঠকের ভিডিও পেশের নির্দেশ

মঙ্গলবার শুনানিতে হাইকোর্টের বিচারপতি জানান, বিজেপি প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের ভিডিও পেশ করতে হবে রাজ্যকে। আদালত খতিয়ে দেখতে চায় বিজেপির রথযাত্রা নিয়ে বৈঠক কোন পথে এগিয়েছে, সেখানে দুই পক্ষের অবস্থান কী ছিল। সেইমতো বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

বুধবার ফের মামলার শুনানি

বুধবার ফের মামলার শুনানি

সেইসঙ্গে হাইকোর্ট জানিয়ে দেয় বুধবার ফের এই মামলা শুনবেন বিচারপতিরা। ওইদিনই বিজেপিকে নতুন নির্ধারিত দিনগুলি জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। সেইসঙ্গে জনস্বার্থ মামলাটিও বুধবার শুনতে চায় হাইকোর্ট। এদিন শুধু বিজেপির আবেদনই শোনেন বিচারপতি।

বিজেপির আইনজীবীর বার্তা

বিজেপির আইনজীবীর বার্তা

বিজেপির পক্ষের আইনজীবী জানান, এটা কোনও ধর্মীয় যাত্রা ছিল না। আমরা রথযাত্রার দিন যেমন পরিবর্তন করেছি। তেমনি সময়সীমাও অনেক কমিয়ে এনেছি। তা সত্ত্বেও অনুমোদন পাওয়া গেল না রাজনৈতিক কর্মসূচির।

রথযাত্রা নয়, গণতন্ত্র বাঁচাও যাত্রা

রথযাত্রা নয়, গণতন্ত্র বাঁচাও যাত্রা

তিনি আদালতে আরও জানান, রাজ্যের সঙ্গে বৈঠকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, এটা রথযাত্রা নয়, এটা গণতন্ত্র বাঁচাও যাত্রা। সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী কোনও সরকার রাজনৈতিক মিছিল বন্ধ করতে পারে না। রাজ্যের এই আপত্তি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+