বিজেপি নেতার বিরুদ্ধে তিনটি মামলা একসঙ্গে শুনবে হাইকোর্ট, জেলায় প্রবেশ নিষেধ

বহিষ্কৃত তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপি নেতা সৌমিত্র খানের বিরুদ্ধে তিনটি ফৌজদারির মামলার শুনানি একসঙ্গে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

বহিষ্কৃত তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপি নেতা সৌমিত্র খানের বিরুদ্ধে তিনটি ফৌজদারির মামলার শুনানি একসঙ্গে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ২৭ মার্চ এই তিন মামলা শুনানি হবে। সেইসঙ্গে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে আগামী ১ এপ্রিল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।

বিজেপি নেতার বিরুদ্ধে তিনটি মামলা একসঙ্গে শুনবে হাইকোর্ট

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি মনোজিত মণ্ডল ডিভিশন বেঞ্চ একইসঙ্গে জানিয়ে দেয়, তৃণমূলের বহিষ্কৃত সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খান বাঁকুড়া এলাকায় ঢুকতে পারবেন না। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে সিআইডিকে।

তিনটি মামলা আগাম জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের এই বহিষ্কৃত সংসদ। সেই মামলার শুনানিতেই এদিন দুই বিচারপতি তাঁর বাঁকুড়া প্রবেশে নিষেধ করার পাশাপাশি কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ জারি করে।

উল্লেখ্য, সৌমিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৯ জানুয়ারি। তারপরই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। ২৭ জানুয়ারি বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করা হয়। এরপর পাত্রসায়রের বালি খাদানে বেআইনিভাবে বালি কারবারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বাঁকুড়ায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। তিনটি অভিযোগই ভিত্তিহীন এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আগাম জামিনের আবেদন করেন সৌমিত্র খান। তারপরই হাইকোর্ট তিনটি মামলা একইসঙ্গে শুনানি হবে বলে জানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+