রাজ্যের আপত্তিতে আমল দিল না আদালত! রথযাত্রা-বৈঠকের সিদ্ধান্ত জানানোর নির্দেশ

রথযাত্রা নিয়ে আলোচনা করতে বিজেপি-র প্রতিনিধিদল নিয়ে রাজ্যের আপত্তিকে আমল দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

রথযাত্রা নিয়ে আলোচনা করতে বিজেপি-র প্রতিনিধিদল নিয়ে রাজ্যের আপত্তিকে আমল দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিজেপির ঠিক করে দেওয়া প্রতিনিধি দলের সঙ্গেই আলোচনা করতে হবে বলে জানিয়েছে আদালত।

রাজ্যের আপত্তিতে আমল দিল না আদালত! রথযাত্রা-বৈঠকের সিদ্ধান্ত জানানোর নির্দেশ

সরকারের বক্তব্যের প্রেক্ষিতে আদালতের মন্তব্য, অভিযোগ মানেই কেউ দোষী নন। আগের নির্দেশে বুধবারের মধ্যে বিজেপির সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছিল আদালত। এদিনের নির্দেশে সেই সময় শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

আদালতের তরফে জানানো হয়েছে রথযাত্রার নিরাপত্তা নিয়ে যেমন সরকারকে বৈঠক করতে হবে, সেই বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে হবে ১৫ ডিসেম্বর।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৬ ডিসেম্বর রথযাত্রার ওপর ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদের দেয়। ৭ ডিসেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ বুধবারের মধ্যে সরকারকে বিজেপির সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল। এরপর বিজেপির তরফে মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার-সহ তিনজনের নাম দেওয়া হয়েছিল সরকারের সঙ্গে বৈঠকের জন্য। রাজ্যের তরফে আপত্তি জানানো হয়। কেননা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের সঙ্গে ডিজি ও মুখ্যসচিব কীভাবে বসবেন, সেই প্রশ্নও তোলা হয় সরকারের তরফ থেকে। এই আপত্তি জানালে আদালত তাকে কোনও আমল দেয়নি।

সূত্রের খবর অনুযায়ী, আদালত পাল্টা সরকারকে প্রশ্ন করে, ডিজি এবং আইজির বিরুদ্ধেও তো মামলা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+