পুজোর আগেই আরও ৯২৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সামনেই উৎসবের মরসুম শুরু হচ্ছে। আর এর মধ্যেই শূন্যপদে যোগ্যপ্রার্থীদের নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের শূন্যপদে এই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি
সামনেই উৎসবের মরসুম শুরু হচ্ছে। আর এর মধ্যেই শূন্যপদে যোগ্যপ্রার্থীদের নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের শূন্যপদে এই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেও পুজোর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের কাউন্সিলিংয়ের প্রক্রিয়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলেও স্পষ্ট নির্দেশিকাতে জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

৫৪৫ জনকে বেতন বন্ধের নির্দেশ দেয়
বলে রাখা প্রয়োজন, মামলাকারী লক্ষী টুঙ্গার করা মামলায় হাইকোর্টের গঠিত প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটির রিপোর্ট উল্লেখ করা হয়েছিল মোট ৫৪৫ জনকে গ্রুপ C অবৈধ ভাবে চাকরি দেওয়ার অভিযোগ করেছিলেন। ৯ই ফেব্রুয়ারিতে তাঁর মধ্যে ৫৪৫ জন চাকুরিজীবীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি SSC-কে এই ৫৪৫ জনকে বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে গ্রুপ ডি'তেও ৫৭৩ জন চাকুরিজীবীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১০০ জন করে ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দেন।
আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে ৫৭৩টি শূন্যপদেই মেধার ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গ্রুপ সি'তেও তৈরি হওয়া শূন্যপদে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দেন। ৩৫০টি পদে এই নিয়োগের কথা বলা হয়। ফলে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই মোট ৯২৩টি পদে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেও নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে। গ্রুপ ডি এবং গ্রুপ সি অর্থাৎ ৫৭৩ এবং ৩৫০ মিলিয়ে মোট ৯২৩ জনকে চাকরির কথা বলা হয়েছে এদিন আদালতের তরফে। যা অবশ্যই বড় খবর যোগ্য প্রার্থীদের জন্য। তবে এসএসসির আইনজীবী সুতনু পাত্র জানান, এত অল্প সময়ের মধ্যে সম্ভব হবে না। এরপরেই বিচারপতি ১০০ জন করে ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দেন।

একের পর এক মামলা
বলে রাখা প্রয়োজন, আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। একদিকে ৯২৩টি পদে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বুধবার SSC নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। আর সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, কতজন বেআইনি নিয়োগ হয়েছে। সে বিষয়ে তিথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এবং এসএসসিকে। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বয়েআইনি ভাবে নিয়োগ হওয়া সবার চাকরি যাবে। আর এরপরেই নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications