রাজ্যের প্রাক্তনমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার! ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের
রাজ্যের প্রাক্তনমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার! ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ফেসবুক পোস্টে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন রাজ্যর প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। কত টাকায় কোন চাকরি মিলছে, তা নিয়েও মন্তব্য করেন তিনি। এবার তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করল কলকাতা হাইকোর্ট। উপেন বিশ্বাস তাঁর ফেসবুকে পোস্টে যাঁর নাম উল্লেখ করেছিলেন, সেই 'বাগদার রঞ্জন'কে হাইকোর্ট জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে ফেসবুক পোস্টে 'বাগদার রঞ্জন' নামে একজনের বর্ণনা দিয়েছিলেন। মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন ওই 'রঞ্জনে'র আসল নাম চন্দন মণ্ডল। হাইকোর্ট এরপরে জানায়, বাগদার ওই 'রঞ্জন', যার কথা প্রাক্তন মন্ত্রী তাঁর পোস্ট জানিয়েছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। তদন্ত সহযোগিতা না করলে বা প্রয়োজন মনে করলে সিবিআই হেফাজতে নিতে পারবে 'রঞ্জন' ওরফে চন্দনকে।
সিবিআইকে এই সংক্রান্ত রিপোর্ট ৫ দিনের মধ্যে পেশ কররা নির্দেশ দিয়েছ কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র 'রঞ্জনে'র জন্যই সিবিআই তদন্ত, সম্পূর্ণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়। এই মামলায় 'রঞ্জনে'র সঙ্গে পার্টি করা হয়েছে রাজ্যের প্রাক্তনমন্ত্রী উপেন বিশ্বাসকে। অবিলম্বে তদন্ত শুরু করতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হন উপেন বিশ্বাস। উপেন বিশ্বাসের ফেসবুক পোস্ট কোর্টের নজরে আনেন বিকাশ ভট্টাচার্য। উপেন বিশ্বাস শুধু রাজ্যের প্রাক্তন মন্ত্রী নন, তিনি প্রাক্তন সরকারি আমলাও। তিনি পর্যবেক্ষণ করেছেন শিক্ষক নিয়োগে দুর্নীতির কথা। তিনি আসল নাম প্রকাশ না করে ছদ্ম-নাম দিয়ে জানিয়েছেন কীভাবে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। আবার বাগদার রঞ্জনকে সৎ বলেও প্রতিপন্ন করা হয়েছে। বলা হয়েছে, তিনি টাকা নিয়ে চাকরি দিতেন, আবার চাকরি না হলে টাকা ফেরতও দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী জানান, এক একটা চাকরি ১০ লক্ষ ১৫ লক্ষ টাকার বিনিময়ে হয়েছে। প্রাথমিতে ১৫ লক্ষ, উচ্চপ্রাথমিকে ২০ লক্ষ, নবম-দশম শ্রেণিকে ২৫ লক্ষ, এমনভাবেই টাকা নেওয়া হয়েছে।
সম্প্রতি হাইকোর্ট সামনে আনে প্রাইমারি টেটের দুর্নীতিও। প্রাথমিকের টেট পরীক্ষাতে পাস না করেও মিলেছে চাকরি। এই মর্মে একটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রাইমারির নিয়োগ পরীক্ষায় পাস না করেও চাকরি পেয়েছেন অনেকে। এই দুর্নীতির তদন্তের দাবিতে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা দায়েরের পরেই ফের সিবিআইকে নির্দেশ দেওয়া হল বাগদার রঞ্জনকে জিজ্ঞাসাবাদ করার।












Click it and Unblock the Notifications