অভিষেক-শ্যালিকা মেনকা গাম্ভীরের মামলার ইডি-র হলফনামা তলব হাইকোর্টের

অভিষেক-শ্যালিকা মেনকা গাম্ভীরের মামলার ইডি-র হলফনামা তলব হাইকোর্টের

অভিষেক-শ্যালিকা মেনকা গাম্ভীরের মামলার ইডি-র হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। মেনকা গাম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলায় এই হলফনামা তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার মধ্যে ইডিকে হলফনামা পেশ করতে হবে। নিজেদের বক্তব্য জানাতে হবে অভিবাসন দফতরকেও।

অভিষেক-শ্যালিকা মেনকা গাম্ভীরের মামলার ইডি-র হলফনামা তলব হাইকোর্টের

আদালতের রক্ষাকবচ পাওয়ার পরও বিদেশ যেতে দেওয়া হয়নি মেনকা গাম্ভীরকে। তাঁকে কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। তারপর মেনকা গাম্ভীরের আইনজীবী আদালতে জানান, আদালত তাঁকে অনুমতি দেওয়ার পরও কেন তাঁকে বিদেশ যাত্রা করতে দেওয়া হল না? কেন তাঁকে আটকে রাখা হল বিমানবন্দরে।

এরপর ইডি তাঁকে তলব করে। ওইদিন রাতেই তঁণকে তলব করা হয়। রাত ১২টার পর তাঁকে তলব করা নিয়েও বিতর্ক বাধে। একজন মহিলাকে রাত ১২টার পর তলব করা যেতে পারে না। ইডির নোটিশ পেয়ে রাতে সিজিও কমপ্লেক্সে যান মেনকা গাম্ভীর। তারপর তিনি বন্ধ দেখে ফিরে আসেন বেশ খানিকক্ষণ অপেক্ষা করে।

পরবর্তী সময়ে ইডি জানায়, তাঁদের নোটিশে টাইপিংয়ে ভুল হয়েছিল। সেজন্য তাঁরা ক্ষমা প্রার্থী। সেই ভুল সংশোধন করে পরদিন দুপুর সাড়ে ১২টায় তাঁকে তলব করা হয়। তিনি ইডির সঙ্গে সহযোগিতা করে আধিকারিকদের জেরার মুখোমুখি হন। কিন্তু তাঁকে যেভাবে রাতে ডেকে হেনস্থা করা হল, তা নিয়েও আদালতে ইডির বিরুদ্ধে সরব হন মেনকা গাম্ভীরের আইনজীবী।

ইডির তরফে জানানো হয়, একটা ভুল হয়েছিল, সে জন্য ইডি ক্ষমাপ্রার্থী। তবে ইডি কোনও আদালত অবমাননা করেনি। ২৫ মার্ত মেনকার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল। ৩০ অগাস্ট আদালতের নির্দেশ মোতাবেক কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। কড়া পদক্ষেপ মানে আমরা বুঝি গ্রেফতার। তা করা হয়নি। যদিও মেনকা গাম্ভীরের আইনজীবী জানান, আদালতের নির্দেশ অমান্য করে কাউকে আটকে রাখাও কড়া পদক্ষেপ। এই সওয়াল জবাবের পর হাইকোর্ট ইডির কাছে হলফনামা দাবি করে। তাঁদের হলফনামা জমা দিতে বলেন বিচারপতি।

কয়লাপাচার মামলায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের স্ত্রী রুচিরাকেও একাধিকবার তলব করে ইডি। তাঁদের দীর্ঘ জেরাও করা। জেরা করা হয় অভিষেকের শ্যালিকা মেনকা গাম্ভীরকেও। বর্তমানে তাঁকে বিমানবন্দরে আটকে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তারপর তাঁকে ইডির তলব নিয়েও হেনস্থার মুখে পড়তে হয়। মেনকা গাম্ভীরের করা সেই মামলায় এবার ইডিকে হলফনামা পাঠাতে বলে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+