দু'ঘন্টার মধ্যেই এজলাসে আনতে হবে মানিক ভট্টাচার্যকে! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কার্যত তাঁর নির্দেশেই নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু বারবার সিবিআইয়ের তদন্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিজেই নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যকে জেরা করতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

মানিক ভট্টাচার্যকে দুপুর তিনটের মধ্যেই হাজির করতে হবে

মানিক ভট্টাচার্যকে দুপুর তিনটের মধ্যেই হাজির করতে হবে

আর এজন্যে আজ দুপুর ৩ টের সময় প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে এজলাসে পেশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বিচারাধীন রয়েছেন তিনি। আর এরপরেই প্রেসিডেন্সি জেল কতৃপক্ষকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মানিক ভট্টাচার্যকে দুপুর তিনটের মধ্যেই হাজির করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানা গিয়েছে।

এহেন পদক্ষেপ একেবারে নজিরবিহীন

এহেন পদক্ষেপ একেবারে নজিরবিহীন

আর এহেন পদক্ষেপ একেবারে নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীমহল। এভাবে জেলবন্দি কোনও আসামীকে হাইকোর্টে হাজির করানোর ঞ্জির নেই বলেই জানাচ্ছেন আইনজীবীরা। অন্যদকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছে। একাধিক বিষয়ে তাঁকে খোদ বিচারপতি জেরা করতে পারেন বলে জানা গিয়েছে। বিশেষ করে অ্যাপ্টিটিউড টেস্ট, নম্বর, নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন মানিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে চাইবে কলকাতা হাইকোর্ট।

একটি মামলার শুনানি চলছিল

একটি মামলার শুনানি চলছিল

জানা গিয়েছে, আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। আর সেটি ছিল ২০১৬ সালের। আর সেই মামলার শুনানি চলাকালীন মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ সামনে আসে। আর এরপরেই তাঁকে একেবারে সশরীরে আদালতে হাজির করানোর নির্দেশ বিচারপরি গঙ্গোপাধ্যায়ের। আর সেই নির্দেশ সামনে আসার পরেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আদালতের তোপের মুখে পড়েন মানিক

আদালতের তোপের মুখে পড়েন মানিক

গত কয়েকদিন আগেই প্রাথমিক দুর্নীতি মামলাতে ফের একবার আদালতের তোপের মুখে পড়েন মানিক ভট্টাচার্য। শুধু তাই নয়, নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস মানিকের রয়েছে বলেও ওই শুনানিতে মন্তব্য করে কলকাতা হাইকোর্ট। এমনকি বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে বলেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে। এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'দুর্নীতির সমুদ্রে আপনারা সাহায্য করার পরেও আমি হাবুডুবু খাচ্ছি। কিন্তু সিবিআই তো কিছুই করছে না। আর এরপরেই এহেন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+