RG kar Hospital: আরও চাপ বাড়ল সন্দীপ ঘোষের! আরজি করের সমস্ত দুর্নীতির তদন্তে সিবিআই নির্দেশ
RG kar Hospital: আরও বিপাকে সন্দীপ ঘোষ। আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্ত ভার সিবিআইকে তুলে দিল কলকাতা হাইকোর্ট। যেহেতু আরজি করের এক চিকিৎসকের মৃত্যুতে তদন্ত করছে সিবিআই, তাই এই তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট।
আগামীকাল অর্থাৎ শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে বলেও নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। যা নিঃসন্দেহে আরজি কর মেডিক্যাল কলেজের (RG kar Hospital) অধ্যক্ষের চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। আর এই নির্দেশ সামনে আসার পরেই কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানান মামলাকারী আখতার আলি।

এবার আসল দোষী সন্দীপ ঘোষ শাস্তি পাবে বলেও আশা তাঁর। আদালত সূত্রে জানা গিয়েছে, তিন সপ্তাহ পরে সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টকে জানাতে ঘবে। তবে এই নির্দেশ সামনে আসার পরেই মামলাকারী আকতার আলী নিরাপত্তার আশঙ্কা করছেন।
সেক্ষেত্রে তিনি সিবিআইয়ের কাছে নিরাপত্তার জন্য আবেদন করতে পারবেন বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। ঘটনার পর থেকেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
শুধু তাই নয়, আর্থিক দুর্নীতি সহ একাধিক বিষয় সামনে আসে। বিশেষ করে দাবিদারহীন মৃতদেহ পাচার, বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, মেডিসিন বাংলাদেশের পাচারের মতো মারাত্মক অভিযোগ সামনে আনেন হাসপাতালের এক সময়ের ডেপুটি সুপার আখতার আলি।
RG Kar Medical College and Hospital rape-murder case | Calcutta High Court gives CBI the task of investigating all the instances of irregularities at RG Kar Medical College and Hospital. CBI will investigate former Deputy Superintendent Akhtar Ali's case. Since the CBI is…
— ANI (@ANI) August 23, 2024
এমনকি পড়ুয়াদের থেকে তোলাবাজির মতো অভিযোগও সন্দীপ ঘোষের বিরুদ্ধে করেছেন তিনি। এই বিষয়ে কলকাতা পুলিশ সহ একাধিক দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানালেও কাজ হয়নি। আর এরপরেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতি নিয়ে মামলা দায়ের করেন।
আর এর মধ্যে এই বিষয়ে কলকাতা পুলিশের তরফেও সিট গঠন করা হয়। যদিও এদিন এই সংক্রান্ত মামলার শুনানি হলে সিটের প্রয়োজনীয়তা নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরজি করের সমস্ত আর্থিক কেলেঙ্কারির তদন্ত সিবিআইয়ের হাতেই তুলে দিয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ। মামলায় আদালতের পর্যবেক্ষণ, জেগেতু এই সংক্রান্ত মূল মামলার তদন্ত করছে সিবিআই, সেহেতু দুর্নীতির বিষয়টিও খতিয়ে দেখবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাই।












Click it and Unblock the Notifications