এসএসসির আবেদন গ্রহণ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিশ বাঁও জলে নিয়োগ-ভবিষ্যৎ
এসএসসির আবেদন গ্রহণ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিশ বাঁও জলে নিয়োগ-ভবিষ্যৎ
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গ্রহণ করল না স্কুল সার্ভিস কমিশনের আবেদন। তাতে আরও জটিল হল শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল এসএসি। কিন্তু তাদের সেই আবেদন এসএসসি আবেদন গ্রহন করল না।

বৃহস্পতিবার নবম-দশম শ্রেণির এসএল এসটি নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান। এরপর শুক্রবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এসএসসির আবেদন গ্রহণযোগ্য নয়। রায়ের কপি হাতে পাওয়ার পরই এসএসসি কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে পারবে।
এখানে উল্লেখ্য, এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের সার্ভারে সেই রায়ের কপি আসেনি। ফলে সিঙ্গল বেঞ্চের রায়ের কপি এসএসসি কর্তৃপক্ষ হাতে পায়নি। ফলে তাদের ডিভিশন বেঞ্চের রায়েও তাঁরা আবেদনের কপি সংযুক্ত করতে পারেনি। সেই কপি পেলেই আবেদন করতে পারবে এসএসসিষ। তখন সেই আবেদনের অনুমতিও মিলবে।
২০১৬ সালে রাজ্যে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি সামনে এসেছিল। এসএসির বিরুদ্ধে অভিযোগ, এমন দুজন শিক্ষক নিয়োগ হয়েছিল, যাঁরা পরীক্ষায় বসেইনি। তাঁদের নাম চূড়ান্ত মেধা তালিকায় ছিলই না। প্রশ্ন উঠেছিল, পরীক্ষায় না বসে মেধা তালিকায় নাম না থেকেও কীভাবে নিয়োগ হল দু-জনের। এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল।
সেই মামলায় কলকাতা হাইকোর্টে কোনও অভিযোগ খণ্ডনে যথার্থ কোনও প্রমাণ তুলে ধরতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। আদালতের কাছে কোনও তথ্যই পেশ করেনি এসএসসি। এই নিয়ে সওয়াল জবাবের পরই কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মামলার রায় দেন। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রায় দেন, শিক্ষক নিয়োগে নিয়ে তদন্ত করবে সিবিআই।
সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন। সেখানে তাঁরা আবেদন করার অনুমতি চান। কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তাদের মামলা গ্রহণ করল না। কারণ সিঙ্গল বেঞ্চের বিচারপতির রায় নেই সেই আবেদনে। সাফ জানিয়ে দিল ওই রায় ছাড়া এই মামলা গ্রহণযোগ্য নয়। তাই সিঙ্গল বেঞ্চের রায়ই বলবৎ থাকল। রায়ের নথি পেলেই আবেদন করতে পারবে এসএসি।












Click it and Unblock the Notifications