Suvendu Adhikari: কলকাতা হাইকোর্টে স্বস্তি! কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশি তল্লাশিতে স্থগিতাদেশ
Suvendu Adhikari: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। কোলাঘাটে বিরোধী দলনেতার অফিস তথা বাড়িতে পুলিশের তল্লাশির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি কোলাঘাট থানায় নন্দীগ্রামের বিজেপি বিধায়কের (Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের হওয়া FIR এর ওপর এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ ই জুন পর্যন্ত বা পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তদন্তের উপর স্থগিতাদেশ থাকবে বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১১ ই জুন পরবর্তী শুনানি।

সেদিন এই সংক্রান্ত মামলার পরবরতী শুনানি। তবে এই সময়ের মধ্যে জরুরি কোন নির্দেশের প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে পারবে পুলিশ। এমনটাও নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এদিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা একাধিক প্রশ্ন তোলেন।
বিচারপতি সিনহার প্রশ্ন, অভিযোগ পেয়েই পুলিশ চলে গেল? অনুসন্ধান করবেন না ? কয়টি ক্ষেত্রে পুলিশ অভিযোগ পেয়েই চলে যায়? শুনানিতে কড়া পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার কোলাঘাটে বিরোধী দলনেতার অফিস তথা বাড়িতে পুলিশের তল্লাশিতে যায় রাজ্য পুলিশেরআধিকারিকরা। তাদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার্সও।
এমনকি অভিযানের সময় আইপ্যাকের সদস্যরাও ছিল বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। হঠাত করে সার্চ ওয়ারেন্ট ছাড়া এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান বিজেপি নেতা। পাশাপাশি পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। ঘটনার পরেই কোলাঘাট থানার পুলিশ স্বতপ্রণোদিতভাবে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করে।
ঘটনার পরের দিন অর্থাৎ বুধবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশি অভিযানকে চ্যালেঞ্জ করে মামলা হয়। আজ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আদালত বিরোধী দলনেতার অফিস তথা বাড়িতে পুলিশের তল্লাশির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। যা অবশ্যই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে স্বস্তি। জানা গিয়েছে, এদিনের কলকাতা হাইকোর্টের নিদেশকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা।
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ?












Click it and Unblock the Notifications