বনধ অসাংবিধানিক, তাহলে বিজেপির বাংলা বনধ বেআইনি ঘোষণা হোক! দাবি হাইকোর্টে

বিজেপির ডাকা বাংলা বনধ বেআইনি ঘোষণার দাবিতে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার শুনানি বনধের দিন বুধবার।

বিজেপির ডাকা বাংলা বনধ বেআইনি ঘোষণার দাবিতে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার শুনানি বনধের দিন বুধবার। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ মামলার সব পক্ষকে আদালতে হাজির থাকার জন্য নোটিশ জারি করেছে।

বনধ অসংবিধানিক, তাহলে বিজেপির বাংলা বনধ বেআইনি ঘোষণা হোক! দাবি হাইকোর্টে

মামলাকারী আইনজীবী ইদ্রিস আলী কলকাতা হাইকোর্টে সোমবার জনস্বার্থ মামলা করেন। সোমবার আদালতের উল্লেখ পর্বের সময় দুই সংগঠনের তরফে আইনজীবী ইদ্রিস আলী ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, 'বনধ অসংবিধানিক। বিভিন্ন সময় বন্‌ধ নিয়ে হওয়া জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট এবং দেশের বিভিন্ন হাইকোর্ট একে অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দিয়েছে।'

তিনি বলেন, বনধ অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা সত্ত্বেও বনধের পথেই যাচ্ছে বিজেপি। এ বিষয়ে হস্তক্ষেপ করুক হাইকোর্ট। তিনি আরও জানান, বনধের ক্ষতিগ্রস্তদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যারা বনধ ডাকছে তাদেরকেই দিতে হবে ক্ষতিপূরণ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার সকালে সাড়ে দশটায় মামলাটিপ শুনানি হবে।

উল্লেখ্য, শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে গত ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপরই রাজ্যজুড়ে রাজনীতির পারদ চড়তে থাকে। রাজ্য বিজেপি বুধবার বাংলা বনধের ডাক দেয়।

বিজেপির ডাকা বাংলা বনধের বিরোধিতায় অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম ও ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশন সোমবার একটি জনস্বার্থ মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে আইনজীবী রমাপ্রসাদ সরকারও আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেন। উভয় মামলার শুনানিই হবে বুধবার সকালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+