হাইকোর্টে যুযুধান শাসক-বিরোধী, মনোনয়নে অশান্তির বাণ ঠেকাতে ঢাল দিলীপের হুমকি

ফের পঞ্চায়েত মামলা গড়িয়েছে হাইকোর্টে। বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে আবারও যুধুধান দুই শিবির। শাসক বনাম বিরোধী-জোট।

ফের পঞ্চায়েত মামলা গড়িয়েছে হাইকোর্টে। বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে আবারও যুধুধান দুই শিবির। শাসক বনাম বিরোধী-জোট। সোমবারের মনোনয়ন নিয়ে একের পর এক তোপ দেগে সওয়াল করলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আর তা সামলাতে কল্যাণের ঢাল হল দিলীপের বাক্যবাণ। মারের বদলা মারের হুমকি।

হাইকোর্টে যুযুধান শাসক-বিরোধী, মনোনয়নে অশান্তির বাণ ঠেকাতে ঢাল দিলীপের হুমকি

মঙ্গলবার বিরোধীপক্ষ তথা বামফ্রন্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, মনোনয়নের অতিরিক্ত দিনেও বেলাগাম সন্ত্রাস হয়েছে। রাজ্য ও নির্বাচন কমিশন- উভয়েই ব্যর্থ সন্ত্রাস ঠেকিয়ে মনোনয়ন সুষ্ঠু ও অবাধ করতে। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে স্বত্বঃপ্রণোদিত ব্যবস্থা নিক হাইকোর্ট।

আর বিরোধী আইনজীবীর এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে স্বত্বঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান হাইকোর্টে। এই অবস্থায় জোর সওয়াল চলছে। দুই যুযুধান পক্ষই কঠিন লড়াই অবতীর্ণ। জোর টক্কর চলছে বিরোধী ও শাসক পক্ষের।

বিরোধীরা এদিন হিংসা নিয়ে সরব হয় শাসকের বিরুদ্ধে। বিভিন্ন খবরের কাগজ দেখিয়ে হিংসার কথা তুলে ধরেন। তখনই পাল্টা তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুমকির ফলেই রাজ্যে অশান্তির বন্যা বয়েছে। ছজন কর্মী খুন হয়েছে। মনোনয়নে হিংসা নিয়ে যদি শুভমোটো মামলা হতে পারে, তবে দিলীপ ঘোষের বিরুদ্ধেও শুভমোটো মামলা করতে হবে। এরপর বিচারপতি সুব্রত তালুকদার জানান, এই বিষয়ে অভিযোগ দায়ের করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+