কুণাল ঘোষের তহবিলের টাকা নির্দিষ্ট সময়ে খরচে কলকাতা পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

নির্দিষ্ট সময়ের মধ্যেই কুণাল ঘোষের সাংসদ তহবিলের টাকা খরচ করতে হবে কলকাতা পুরসভাকে। এই মর্মে শুক্রবার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক।

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : আর কোনও সময় নয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই কুণাল ঘোষের সাংসদ তহবিলের টাকা খরচ করতে হবে কলকাতা পুরসভাকে। এই মর্মে শুক্রবার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক। তিনি আগামী সোমবারের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানকে নোটিশ পাঠাতেও নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে বাকি টাকা দ্রুত বরাদ্দ করতেও নির্দেশ জারি করেছে আদালত।[আবারও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে মুখর কুণাল ঘোষ, এবার নিশানায় ডেরেক]

সাংসদ কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী এদিন আদালতে জানান, তিন বছর ধরে কলকাতা পুরসভার কাছে এলাকা উন্নয়নে বরাদ্দ কুণাল ঘোষ সাংসদ তহবিলের টাকা পড়ে রয়েছে। তিনি জেল, হাসপাতাল, স্কুলের উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ করেছিলেন কুণালবাবু। অভিযোগ, এই টাকা আটকে রেখেছে পুরসভা। নানা অজুহাত খাড়া করে ওই টাকা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে না।[সারদা কেলেঙ্কারি : অভিমানী মদন, বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের]

কুণাল ঘোষের তহবিলের টাকা নির্দিষ্ট সময়ে খরচে কলকাতা পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

কুণাল ঘোষের আইনজীবীর সওয়াল শোনার পর কলকাতা পুরসভার আইনজীবীর বক্তব্য শুনতে চান বিচারপতি। সরকারি আইনজীবী অশোককুমার বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, এই যুক্তি ঠিক নয়। প্রায় ৭০ শতাংশ প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের জন্য বরাদ্দকৃত অর্থ। ২০ শথাংশ প্রতিষ্ঠানে সাংসদ নিজেই বরাদ্দ প্রস্তাব ফিরিয়ে নেন। বাকি থাকছে ১০ শতাংশ প্রতিষ্ঠান। সেই সব প্রতিষ্ঠানে নানা কারণে অর্থ পাঠানো সম্ভবপর হচ্ছে না।['দিদি'-র রেকর্ড ভেঙে গুরুতর অসুস্থ কুণাল ঘোষ]

দু'পক্ষের সওয়াল মনে দিয়ে শোনার পর বিচারপতি জানান, পুরসভাকে আরও কোনও সময়ে দেওয়া যাবে না। সোমবারের মধ্যেই সমস্ত প্রতিষ্ঠানে নোটিশ পাঠাতে হবে। দ্রুত বরাদ্দ করতে হবে টাকা।[গ্রেফতার করুন মমতাকে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+