ধর্নায় কেন কাসর-ঘণ্টা, নতুন মামলাতেও বিজেপি বিধায়কদের রক্ষাকবচ দিল হাইকোর্ট
বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন মামলা হয়েছে। ওই ঘটনা শাসক ও বিরোধী দলের দ্বন্দ্ব রীতিমতো আদালতের অন্দরেও দেখা গিয়েছে। নতুন মামলাতেও বিজেপি বিধায়করা রক্ষাকবচ পেলেন। ধর্নায় থালা, কাসর - ঘণ্টা কেন? সেই নিয়েই প্রশ্ন উঠেছে।
আগামী এক সপ্তাহের জন্য বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। বিজেপি বিধায়করা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি হয়। বিজেপি বিধায়কদের পক্ষেই গেল বিচারপতির রায়।

বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে নতুন মামলা দায়ের হয়েছে। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, এটা কেন? রাজ্যের তরফে আইনজীবী জানান, কোনও শান্তিপূর্ণ ধর্নায় কাসর ঘণ্টা বাজতে পারে না। আগের নির্দেশ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে। বুধবার শুনানি রয়েছে সেখানে।
বিচারপতি রাজ্যের আইনজীবীর কথা শুনে বলেন, এটাই আপনাদের বক্তব্য? এই মামলার শুনানিও বিজেপি বিধায়কদের পক্ষেই যায়। বিচারপতি জানিয়ে দেন আগামী বৃহস্পতিবার এই মামলার পরের শুনানি হবে। সেই সময়ের মধ্যে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা করা যাবে না। অর্থাৎ এক সপ্তাহের রক্ষাকবচ পেলেন বিজেপি বিধায়করা।
এর আগে সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। সেখানেও রক্ষাকবচ পেয়েছেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, এর আগে এই ইস্যুতে এই কোর্ট তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
বিধানসভার ওই ঘটনা নিয়ে একের পর এক মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে৷ শুধু তাই নয়, সিঙ্গেল বেঞ্চে এর আগেও অন্য মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের রায় বিজেপি বিধায়কদের পক্ষেই গিয়েছে৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছে৷
এখনও অবধি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বক্তব্য বিজেপি বিধায়কদের পক্ষেই গিয়েছে। প্রত্যেকটি শুনানিতেই ধাক্কা খেয়েছে রাজ্য। এর আগে শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেছিলেন, "দেশকে সম্মান জানানোর জন্য জাতীয় সঙ্গীত ? না কি অপর পক্ষকে ফাঁসানোর জন্য? "












Click it and Unblock the Notifications