শাপে বর হল সনিকা কাণ্ড! ৬৪ দিন হেফাজতের পর তিন মিনিটেই জামিন কালিকাপ্রসাদের গাড়িচালকের

অর্ণবের জামিন মঞ্জুরের পরেই প্রশ্ন উঠে গেল, তাহলে কি বিক্রমের আগাম জামিন মঞ্জুর হওয়াতেই চাপে পড়ে অর্ণব রাওকে মুক্তি দেওয়া হল?

মাত্র তিন মিনিটেই মঞ্জুর হয়ে গেল প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণব রাওয়ের জামিন। ৬৪ দিন জেল হেফাজতে থাকার পর তাঁর জামিন মঞ্জুর করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টে মাত্র তিন মিনিট শুনানির পরই মাত্র ১০ হাজার টাকার বন্ডে অর্ণবের জামিন মঞ্জুর হয়ে গেল। এই জামিনের পরেই প্রশ্ন উঠে গেল, তাহলে কি বিক্রমের আগাম জামিন মঞ্জুর হওয়াতেই চাপে পড়ে অর্ণব রাওকে মুক্তি দেওয়া হল?

হুগলির গুড়াপের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের। তাঁর মৃত্যুর জন্য চালকের অসাবধানতাকেই দায়ী করেছিলেন তদন্তকারীরা। তারপর থেকেই জেল হেফাজতে ছিলেন অর্ণব রাও। এদিকে গাড়ি দুর্ঘটনায় মডেল সনিকা সিং মৃত্যুতেও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। অথচ বিক্রম আগাম জামিন পেয়ে যান। কিন্তু অর্ণবকে জেলের অন্ধকারেই কাটাতে হচ্ছিল দু'মাসেরও বেশি সময়।

শাপে বর হল সনিকা কাণ্ড! ৬৪ দিন হেফাজতের পর তিন মিনিটেই জামিন কালিকাপ্রসাদের গাড়িচালকের

অর্ণবের মা ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছিলেন আদালতের কাছে। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানিয়েছিলেন, আমরা প্রভাবশালী নই বলেই কি আমার ছেলের জেলে কাটাতে হবে? একই অপরাধের দু'রকম শাস্তি কেন? তাঁর আরও অভিযোগ ছিল, গরিব বলেই তাঁর ছেলেকে জেলে কাটাতে হচ্ছে। আর সেলিব্রেটি হওয়ায় ছাড় পেয়ে যাচ্ছেন কেউ।

তিনদিন আগে হাইকোর্টে এই মর্মে আবেদন করেছিলেন বিক্রমের মা। সেই আবেদনের শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ১০ হাজার টাকার বন্ডে অর্ণব রাওয়ের জামিন মঞ্জুর করে। বিচারপতি এদিন জানান, শিল্পীর নাম এখানে গুরুত্বপূর্ণ নয়। অভিযুক্ত কার গাড়ির চালক ছিলেন তাও বিচার্য নয়। তাঁর কী দোষ সেটাই বিচার্য বিষয়।

হাইকোর্ট এদিন এই মামলটি পর্যবেক্ষণ করে জানায়, অর্ণবের বিরুদ্ধে ৩০৪ ধারার বদলে ৩০৪ এ ধারাও দেওয়া যেত পারত। সেই প্রেক্ষিতেই অর্ণবের জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে ধারার যুক্তিতে অর্ণবের জামিন মঞ্জুর হলেও, একটা কথা প্রযোজ্য তাঁর জামিনের পিছনে নেপথ্য কারণ অবশ্যই বিক্রম।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+