বিজ্ঞপ্তি প্রকাশে 'অনিয়ম'-এর জের! হাইকোর্টে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন

শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ইলেভেন ও টুয়েলভের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ইলেভেন ও টুয়েলভের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মেধা তালিকা সংক্রান্ত রিপোর্ট হলফনামা আকারে পেশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী স্বীকার করেছেন, কমিশন মেধা তালিকা প্রকাশ করতে পারেনি।

বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়ম-এর জের! হাইকোর্টে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন

বুধবার উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ নিয়ে সমালোচিত হয় স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের বিচারপতি এসবি শরাফ এদিন স্কুল সার্ভিস কমিশনের কাছে কৈফিয়ৎ তলব করেন মেধা তালিকা প্রকাশ নিয়ে। তিনি জানতে চান, মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল কি না। আর মেধা তালিকা যদি প্রকাশই না করা হয়, তাহলে পরীক্ষার্থীদের কাউন্সেলিং তারিখ নির্ধারিত হল কী করে?

কাউন্সেলিংয়ের জন্য গত ৬ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। মামলকারীদের দাবি, উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করুক কমিশন।

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিচারপতি এসবি শরাফ কমিশনের কাছে জানতে চান. মেধা তালিকা প্রকাশ করা না হলে সাধারণ ছাত্রছাত্রীরা কী ভাবে তা জানতে পারবেন। তখন কমিশনের আইনজীবী উত্তরে জানান, কমিশনের ওয়েবসাইটে গেলেই তা জানা যাবে। বিচারপতি সেই সময় অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। মামলাকারীর আইনজীবী আইন মেনে বিজ্ঞপ্তি প্রকাশ না করায় কমিশনের বিজ্ঞপ্তি বাতিলের দাবি করেন। দুপক্ষের বক্তব্য শোনার পর, বিচারপতি জানিয়েদেন, সফল প্রার্থীদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+