এসএসসি মামলায় চার সপ্তাহের স্বস্তি মিলল পার্থ চট্টোপাধ্যায়ের, হাজিরায় স্থগিতাদেশ হাইকোর্টের

এসএসসি মামলায় চার সপ্তাহের স্বস্তি মিলল পার্থ চট্টোপাধ্যায়ের, হাজিরায় স্থগিতাদেশ হাইকোর্টের

এসএসসি মামলায় অবশেষে দীর্ঘমেয়াদি স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে বাংলার তৃণমূল সরকারের শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি মামলায় স্থগিতাদেশের সময়সীমা বাড়িয়েছে। আরও চার সপ্তাহ সিবিআইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

এসএসসি মামলায় চার সপ্তাহের স্বস্তি মিলল পার্থ চট্টোপাধ্যায়ের, হাজিরায় স্থগিতাদেশ হাইকোর্টের

মঙ্গলবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের তরফে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

যদিও সেই নির্দেশের অদ্যাবধি পরেই পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আবেদন করে। ডিভিশন বেঞ্চ মঙ্গলবারের মতো পার্থ চট্টোপাধ্যায়কে স্বস্তি দেয়। ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি করে। বুধবার এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় আরও বড়সড় স্বস্তি পান। স্থগিতাদেশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় চার সপ্তাহ বা প্রায় একমাস।

অর্থাৎ আরও চার সপ্তাহ সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে। কিংবা সিবিআই চার সপ্তাহ জেরা করতে পারবে না তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে এসএসসি সংক্রান্ত কোনও মামলায় ১৩ মে পর্যন্ত তলব করা যাবে না পার্থ চট্টোপাধ্যয়াকে।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে ১৩ মে। বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায় ও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী ১৩ মে পর্যন্ত এসএসসি-র কোনও মামলায় সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে ডিভিশন বেঞ্চ সেইসঙ্গে স্পষ্ট করে দিয়েছে, বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন এসএসসি-র নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে, তেমন তদন্ত চালিয়ে যাবে।

উল্লেখ্য, বিচারপতি রঞ্জিত কুমার বাগ এই তদন্ত কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তদন্তের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু এদিন হাইকোর্টের বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায় ও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে বাগ কমিটিকেই তদন্ত চালিয়ে যেতে হবে। সিবিআই তদন্ত আপাতত স্থগিত থাকবে, বাগ কমিটি তদন্ত চালাবে।

এদিন মামলাকারীর তরফে আইনজীবী জানান, সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অন্য কোর্টে রয়েছেন। তাঁর বক্তব্য ছাড়া আদালত এই নির্দেশ দিতে পারে না। কিন্তু সেই বক্তব্য উপেক্ষা করে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে দেয়। কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের পরস্পরবিরোধী রায় নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+