স্বস্তি শুভেন্দু অধিকারীর! শিশু সুরক্ষা কমিশনের শোকজের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন বছরের ছেলেকে নিয়ে টুইট শুভেন্দু অধিকারীর। আর তা নিয়েই বিতর্ক। আর তাতেই এবার স্বস্তি পেলেন নন্দীগ্রামের বিধায়ক।

স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী! শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 'কয়লা ভাইপো' শব্দবন্ধ ব্যবহার করে একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই টুইট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই তাঁকে শোকজ করে শিশু সুরক্ষা কমিশন।

আর সেই শোকজকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়।

শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ দেয় আদালত

শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ দেয় আদালত

দীর্ঘ সওয়াল জবাব শেষে কমিশনের শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ দেয় আদালত। আগামী তিন সপ্তাহের জন্যে ওই নোটিশের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই সময়সীমার মধ্যে বিরোধী দলনেতাকে ডেকে কোনও জিজ্ঞাসাবাদ করতে পারবে না কমিশন। এমনটাও নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। যা অবশ্যই বিরোধী দলনেতার কাছে স্বস্তির খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী।

টুইট ঘিরে তৈরি হয় বিতর্ক

টুইট ঘিরে তৈরি হয় বিতর্ক

বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস আগে একটি টুইট করেন তিনি। সেখানে নন্দীগ্রামের বিধায়ক দাবি করে লেখেন, কলকাতার একটি পাঁচতারা হোটেলে 'কয়লা ভাইপো'র ছেলের জন্মদিন করা হচ্ছে। ৫০০ পুলিশ, এমনকি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়োগ করা হয়েছে। বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। এমনকি মমতার নিয়ন্ত্রিত পুলিশের তত্ত্বাবধানে এই সমস্ত হয়েছে বলেও টুইটে অভিযোগ করেন বিরোধী দলনেতা। আর এই টুইট ঘিরেই শুরু হয় একেবারে তীব্র বিতর্ক। তৃণমূলের তরফে এহেন অনুষ্ঠানের কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়।

শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয়

শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয়

এমনকি পরে শিশুকে জড়িয়ে এমন টুইটের বিরুদ্ধে রাজ্য শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যেখানে তাঁর ব্যাখ্যা তলব করা হয়। এমনকি এই বিষয়ে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়। যদিও কমিশনের এহেন শোকজকে হালকা ভাবেই নেন বিজেপি নেতা। পালটা কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। বলেন, কমিশনকে জানাতে হবে কয়লা ভাইপোকে। আর এই বিতর্কের মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হন বিধায়ক।

কয়লা ভাইপো কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।

কয়লা ভাইপো কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।

কমিশনের নোটিশ খারিজ এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার দাবি জানিয়েই হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত মামলা গৃহীত হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কয়লা ভাইপো কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। যদিও এই বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি আইনজীবীরা। এমনকি মামলার গুরুত্ব নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। দীর্ঘ শুনানি শেষে আদালত কমিশনের শোকজের উপর এদিন স্থগিতাদেশ জারি করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+