Doctor Protest: ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের, ১৬৩ ধারা খারিজ করে 'দ্রোহে'র কার্নিভালে অনুমতি
Doctor Protest: রাণি রাসমনি রোডে চিকিৎসকদের দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা পুলিশের তরফে জারি করা ভারতীয় নাগরিক সংহতির ১৬৩ ধারাও (পূর্বতন-১৪৪ ধারা) খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
মামলার শুনানিতে বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, ১৬৩ ধারা জারি সম্পূর্ণ ভাবে অসমঞ্জাস্য। দ্রোহের কার্নিভাল করা নিয়ে কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশ রাজ্যের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এই নির্দেশ সামনে আসার পরেই উচ্ছ্বাস শুরু হয়ে যায় জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের মধ্যে।

স্লোগান ওঠে, বিচারের। যা খুবই তাৎপর্যপূর্ণ ভাবেই বলে মনে করা হচ্ছে (Doctor Protest) বলে রাখা প্রয়োজন, একদিকে ধর্মতলায় চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল এবং অন্যদিকে রেড রোডে রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভাল। কার্যত জোড়া কার্নিভাল ঘিরে সকাল থেকেই ক্রমশ চড়ছিল পারদ।
এর মধ্যেই সোমবার রাত থেকে ধর্মতলা সহ একাধিক রাস্তায় ভারতীয় নাগরিক সংহতির ১৬৩ ধারা (পূর্বতন-১৪৪ ধারা) জারি করা হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও ধরনের জমায়েত করা যাবে না। অভিযোগ ওঠে চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল রুখতেই এহেন নির্দেশিকা কলকাতা পুলিশ জারি করেছে।
আর এহেন নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকরা। প্রধান বিচারপতিকে বিস্তারিত জানিয়ে ইমেল করা হয়। রাতারাতি বিচারপতি রবি কিষাণ কাপুরের বিশেষ বেঞ্চ গঠন করা হয়। সেই মতো এদিন শুনানির শুরুতেই জোড়া কার্নিভালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে। এমনকি আন্দোলন করা তো সংবিধানিক অধিকার, কীভাবে তা বাঁধা দিচ্ছে পুলিশ তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি। এই বিষয়ে দীর্ঘ শুনানি চলে।
The vacation bench of Calcutta High Court Justice Ravi Krishan Kapur allows the carnival of the Joint Platform Doctors Forum at Rani Rashmoni Road in Kolkata.
— ANI (@ANI) October 15, 2024
Court directs that the Police will ensure the safety of the doctors. Kolkata Police should be informed about how many…
শুনানি শেষে বিচারপতি রবি কিষাণ কাপুরের বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার আছে। পুলিশ কার্নিভাল নিয়ন্ত্রণে ১৬৩ ধারার যে নোটিস লাগু করেছে তা অসামঞ্জস্যপূর্ণ। শুধু তাই নয়, দ্রোহের কার্নিভালে যেতে কোন বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশ বিচারপতি রবি কিসান কাপুরের। এরপরেই সমস্ত ব্যারিকেড খুলে দেওয়ার কথা বলা হয়।
তবে রেড রোড ও রানী রাসমণি রোডের মাঝে ব্যারিকেড করে দেওয়া হবে বলে নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এহেন নির্দেশ সামনে আসার পরেই সমস্ত ব্যারিকেড খুলে দেওয়া হয় পুলিশের তরফে।












Click it and Unblock the Notifications