হাওড়ার পুরসভা ভোট এখনও বিশ বাঁও জলে! রাজ্য সরকারকে সময় বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা পুরসভার সঙ্গে ভোট হওয়ার কথা ছিল হাওড়ার। কিন্তু সাত মাস কেটে গিয়েছে কলকাতা পুরসভা ভোটের। তারপর আরও অন্যান্য পুরসভার ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে। কিন্তু হাওড়া পুরসভার ভোট এখনও হল না।

কলকাতা পুরসভার সঙ্গে ভোট হওয়ার কথা ছিল হাওড়ার। কিন্তু সাত মাস কেটে গিয়েছে কলকাতা পুরসভা ভোটের। তারপর আরও অন্যান্য পুরসভার ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে। কিন্তু হাওড়া পুরসভার ভোট এখনও হল না। এখনও হাওড়া পুরসভার ভোট সম্ভাবনা বিশ বাঁও জলে। হাওড়ায় এবার কেন ভোট হচ্ছে না, সে ব্যাপারে রিপোর্ট দিতে সময় সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।

হাওড়ার পুরসভা ভোট এখনও বিশ বাঁও জলে! রাজ্যকে হাইকোর্ট

হাওড়া কর্পোরেশন ও বালি পুরসভায় কী কারণে ভোট করা যাচ্ছে না। সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই রিপোর্ট পেশের শেষ দিন ছিল। কিন্তু মঙ্গলবারও রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য সরকার। তারপরই কড়া বার্তা দিল হাইকোর্ট। মামলাকারীর দাবি ছিল, দীর্ঘ সময় অতিক্রান্ত, পুরসভা ভোট হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছেন না। সেই মতো হাইকোর্টে রিপোর্ট দেওয়ার সময় বেঁধে দিল রাজ্য সরকারকে।

মঙ্গলবার শুনানির পর রাজ্য সরকারকে রিপোর্ট পেশের জন্য দু-সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৫ সেপ্টেম্বর। তার মধ্যেই এই রিপোর্ট পেশ করতে হবে নির্ধারিত সময়ের ভিতরে। হাওড়া পুরসভার পাশাপাশি বালি পুরসভার ভোটও হচ্ছে না। মূল সমস্যা দুই পুরসভার সংযুক্তিকরম। তাকে আবার পৃথকীকরণ করতে গিয়েই সঙ্কট তৈরি হয়েছে আবার।

২০১৫ সালের হাওড়া পুরসভার সঙ্গে সংযুক্ত হয়েছিল বালি পুরসভার। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে দুই পুর সবার কাজকর্ম একসঙ্গে চলত। কিন্তু সেই একত্রিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালে। তারপর চার বছর অতিক্রান্ত, এখনও ভোট হল না হাওড়া পুরসভা ও বালি পুরসভার। প্রশাসক নিয়োগ করে এই পুরসভা চলছে। কিন্তু সমস্যা তীব্র হয়েছে পুরসভার পরিষেবা নিয়ে।

হাওড়া ও বালি পুরসভাকে পৃথক করার জন্য বিল পাস হয়েছে বিধানসভায়। তা রাজভবনে পাঠানো হয়েছে। কিন্ত তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিলে সই করেননি। ফলে পুর আইন সংশোধন আটকে থাকায় কিছুতেই হাওড়া ও বালি পুরসভার ভোট হচ্ছে না। বর্তমানে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি ভোটে প্রার্থী হয়েছেন। এবং রাজ্যপাল পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এরপর বাংলায় অতিরিক্ত দায়িত্বে এসেছেন এল গণেশন। এখন দেখার নতুন রাজ্যপাল বিলে সই করেন কি না। নতুন রাজ্যপাল বাংলায় আসার পর হাওড়ার ভোট নিয়ে কী রিপোর্ট দেয় রাজ্য সরকরা, তা-ই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+