West Bengal Recruitment Case: প্রকাশ হচ্ছে না ৪২০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল! স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

West Bengal Recruitment Case: প্রাথমিক নিয়োগের ২০১৬ সালের মেধাতালিকা সিঙ্গেল বেঞ্চের সামনে পেশ করার নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। ফলে টেটের ২০১৬ সালের প্যানেল প্রকাশ হচ্ছে না। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আগামী চার সপ্তাহ বহাল থাকবে এই স্থগিতাদেশ।

আজ বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি (West Bengal Recruitment Case) শেষে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

West Bengal Recruitment Case

বলে রাখা প্রয়োজন, গত ১২ ই ডিসেম্বর ২০১৪ সালের টেটের প্রেক্ষিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা আদালতের সামনে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। আর সেই নির্দেশকে (West Bengal Recruitment Case) চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুধু তাই নয়, ডিভিশন বেঞ্চে মামলা করেন দুজন বিতর্কিত চাকরিপ্রাপকও। সেই মামলা শুনানি হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। কার্যত দীর্ঘ সওয়াল-জবাব শেষে এই মামলাতে অর্থাৎ মেধাতালিকা সিঙ্গেল বেঞ্চের সামনে পেশ করার নির্দেশের (West Bengal Recruitment Case) ওপর স্থগিতাদেশের নির্দেশ দিল হাইকোর্ট।

পাশাপাশি মামলার শুনানিতে (West Bengal Recruitment Case) মূল মামলাকারি রমেশ মালিক এবং সৌমেন নন্দীকে নিয়ে CBI এর রিপোর্ট তলব করা হয়েছে। আগামী ৪ রা জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করেছে ডিভিশন বেঞ্চ। রমেশ মালিক এবং সৌমেন নন্দী আদৌ টেটে পাশ করেছেন কিনা তা নিয়ে রিপোর্ট দেবে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই।

তবে মামলার (West Bengal Recruitment Case) শুনানিতে এদিন বেশ কয়েকটি প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। টেট উত্তীর্ণ না হলে কি মামলা করার অধিকার তৈরি হয়? আইনজীবিদের প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। দীর্ঘ শুনানি শেষে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি সেন। আগামী ৪ জানুয়ারি ফের এই মামলার শুনানি। মামলার (West Bengal Recruitment Case) গতিপ্রকৃতি কোন দিকে যায় সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, ৪২০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ দেনব বিচারপতি অমৃতা সিনহা। জেলা ভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। সে নির্দেশের (West Bengal Recruitment Case) উপরেই স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+